Surya Gochar 2023: বছরের শেষে ধনু রাশিতে প্রবেশ সূর্যের, এই রাশির ব্যক্তিদের মিলবে অপার সাফল্য
গ্রহের রাজা সূর্য প্রায় প্রত্যেক মাসেই তার স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
চলতি মাসে অর্থাৎ বছরের শেষ মাসের ১৬ তারিখ বিকেল ৩টে ৪৭ মিনিটে বৃহস্পতির রাশি ধনু রাশিতে প্রবেশ করবে সূর্য। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কিছু রাশির ব্যক্তিদের, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির জাতক জাতিকারা রয়েছেন।

- মেষ রাশি
সূর্য মেষ রাশি (aries) নবমঘরে প্রবেশ করবে। এসময় আপনার পিতা মাতার সঙ্গে সম্পর্ক আরোও ভালো হবে। এসময় শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। যে পরীক্ষায় তারা দেবেন সেখানেই তারা উত্তীর্ণ হবেন। শুধু তাই নয়, আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। মানসিক চাপ ক্রমশ কমতে থাকবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখানে গিয়ে আপনার স্ত্রীর সঙ্গে আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল তাও কিন্তু মিটে যাবে।
- তুলা রাশি
সূর্য তুলা রাশির (libra) পঞ্চম ঘরে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। পাশাপাশি পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন আপনারা। এসময় আপনারা আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, সন্তানের জন্য কোনও সুখবরে আপনি আরোও খুশি হয় উঠবেন। এই সময় অংশীদারিত্ব ব্যবসায়ে যদি বিনিয়োগ করেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া নয়া সম্পত্তির মালিক হবেন আপনি। কোনও কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পিতা-মাতার মতামত নিয়েই করবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) তৃতীয় ঘরে প্রবেশ করবে সূর্য। এসময় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। শেয়ার বাজার, মার্কেটিংয়ের ব্যবসায়ে যারা যুক্ত তাদের আর্থিক দিকে লাভ হবে। চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। এসময় পেশাগত জীবনেও আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যবসায় অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনি। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এমনকি সমাজে আপনার সম্মান ক্রমশ বৃদ্ধি হতে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications