Surya Gochar 2023: জুলাই মাস পর্যন্ত মিথুনে বিরাজ করবে সূর্য, ভাগ্য খুলবে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।

বর্তমানে গ্রহের রাজা মিথুন রাশিতে রয়েছে। ১৭ জুলাই পর্যন্ত একই রাশিতে বিরাজ করবেন সূর্য দেবতা। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। জানুন সেই তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

image of sun

কন্যা রাশি

সূর্য ঘর পরিবর্তন করার কারণে কন্যা রাশির (Virgo) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। যারা মিডিয়া, মার্কেটিং শিক্ষার সঙ্গে যুক্ত তাঁদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনার সন্তানের কোনও সুখবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন।নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন, দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন আপনি। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আপনারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন।

image of sun

তুলা রাশি

সূর্য ঘর পরিবর্তন করার কারণে তুলা রাশির (Libra) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। সকল ক্ষেত্রেই উন্নতি হবে আপনার।যারা নতুন চাকরি পাওয়ার আশা করছেন তাদের জীবনেও সাফল্যের সময় শুরু হবে।আপনি সকল কাজ করার আগে পরিবারের সদস্যদের সঙ্গে একবার আলোচনা করে নেবেন। আপনি এসময় দূরে কোথাও যাত্রা করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। শেয়ারবাজার, বাজি, লটারির ব্যবসায় যারা যুক্ত তাঁদের আর্থিক দিকে খুব লাভ হবে।

image of sun

ধনু রাশি

ধনু রাশি (Sagittarius) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার সপ্তম ঘরে বিরাজ করছে সূর্য। তাই এসময়ে আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। আপনি যে কাজ করবেন সেখানে সাফল্যের সময় শুরু হবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। এখান থেকে লাভ হবে আপনারা। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। ব্যবসায় বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন। আপনার যারা অবিবাহিত হয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+