Surya Gochar 2023: সূর্যগোচরে কোন রাশির ব্যক্তিদের ভাগ্য কেমন যেতে চলেছে, দেখুন
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করে ১২ রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। জুন মাসের ১৫ তারিখ গ্রহের রাজা সূর্য ঘর পরিবর্তন করে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে।
১৬ জুলাই মাস পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ। জানুন সূর্য গোচরে বারো রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে, দেখুন।

মেষ রাশি
মেষ রাশির (Aries) জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। এসময় আপনি যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। লাভের মুখ দেখবেন। আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালোই বজায় থাকবে।

বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে হবে। আর্থিক দিকে খুব উন্নতি হবে। তবে ব্যয় সামান্য বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখই দেখবেন।

মিথুন রাশি
মিথুন রাশির(Gemini) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। কোন কাজেই আপনি তেমনভাবে উপার্জন করতে পারবেন না। শুধু তাই নয়, আর্থিক দিকে আপনাকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে না। একটু সতর্ক হয়ে কাজ করবেন। কারোর উপর কোন দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।

কর্কট রাশি
কর্কট রাশির (Cancer) জাতক জাতিকাদের কাজে সকলেই খুশি হবেন। শুধু তাই নয়, আপনাকে চোখের সংক্রান্ত নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে, শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা ব্যবসা করছেন তাদের আর্থিকভাবে লাভের সম্ভাবনা রয়েছে। কোনও কাজেই কিন্তু উদাসীন ভাবে রাখবেন না।

সিংহ রাশি
সিংহ রাশির (Leo) অধিপতি হল সূর্য। তাই সূর্য ঘর পরিবর্তন করায় সিংহ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। যে কাজ করবেন সেখানেই সফলতা মিলবে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

কন্যা রাশি
কন্যা রাশির (Virgo) জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এসময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। এসময় চাকরিতে আপনার বেতন বাড়বে না। সংসারে অশান্তি লেগেই থাকবে।

তুলা রাশি
সূর্য ঘর পরিবর্তন করার কারণে তুলা রাশির (Libra) জাতক-জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। আপনি দূরে কোথাও ভ্রমন করতে যেতে পারেন। পরিবারকে নিয়ে ঘুরতে যেতে পারেন। পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। এসময় আপনার খুব ভালো হবে। তবে বাড়তি খরচে দিকে লাগাম দেওয়ার চেষ্টা করবেন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) জাতক-জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। প্রত্যেকটি কাজে পা ফেলার আগে ভেবে ফেলুন। তবে এই সময় যারা আমদানি ও রপ্তানির ব্যবসায়েযুক্ত তাদের জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। এসময় যারা মালিক রয়েছেন তাদের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের অশুভ সময় শুরু হবে। মন খুব একটা ভালো যাবে না। এই সময়ে আর্থিকভাবে আপনাকে পিছিয়ে পড়তে হবে। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। আপনার শরীর খারাপ হতে পারে। এসময়ে কোনও কাজেই বিনিয়োগ করবেন না। ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো।

মকর রাশি
মকর রাশির (Capricorn) জাতক-জাতিকাদের জন্য খুব ভালো সময় শুরু। এই সময় আপনি প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। আপনার সাহস ও আত্মবিশ্বাস বাড়তে থাকবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) জাতক-জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। আপনারা সকলের সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। এসময় বাবা মার পূর্ণ সহযোগিতা পাবেন সকলে।

মীন রাশি
মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় না। এসময় স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু ভাবতে হবে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications