Surya Gochar 2023: সূর্য গোচরে চাকরিপ্রাপ্তির সম্ভাবনা কোন রাশির জাতকদের রয়েছে

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। গ্রহদের রাজা বলে আমরা সূর্যকেই জানি।

সূর্য প্রায় একমাস পর তার স্থান পরিবর্তন করে থাকে, ১৭ নভেম্বর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বর্তমানে এখানে উপস্থিত রয়েছে মঙ্গল, মঙ্গল এবং সূর্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। গ্রহের রাজার স্থান পরিবর্তনে আর্থিক লাভ হবে কিছু রাশির ব্যক্তিদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Surya Gochar 2023

  • তুলা রাশি

সূর্যের স্থান পরিবর্তন করায় তুলা রাশির (libra) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার, মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। শুধু তাই নয়, দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। পরিবারের সকলের সঙ্গে সদভাব বজায় রেখে চলতে পারবেন আপনিও।

  • বৃশ্চিক রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকার নতুন সম্পত্তির মালিক হবেন। এসময় দাম্পত্য জীবনে খুব সুখী হবে আপনি। নতুন ব্যবসা শুরু করতে পারেন। প্রচুর সম্পদ অর্জনের সম্ভাবনা রয়েছে আপনার। শুধু তাই নয়, চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। এসময় কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। তাছাড়াও আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার এসময় নতুন উৎস খুঁজে পাবেন আপনি।

  • মকর রাশি

মকর রাশির(Capricorn) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময় প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, আপনি যদি আর্থিক দিকে খুব উন্নতি করতে চান করতে পারেন।পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। আটকে থাকা কাজ হয়ে যাবে আপনার। এসময় ব্যবসায়ীদের জন্য খুব শুভ সময়। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জন্য খুব সুখী হবেন। এই সময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। সন্তানের কোনও সুখবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। পারিবারিক জীবনে আপনার সফলতা আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+