সূর্যগ্রহণ 2023 LIVE: বছরের প্রথম হাইব্রিড সূর্যগ্রহণ সমাপ্ত, কোন দেশে কেমন চিত্র

২০২৩ সালের ২০ এপ্রিল হচ্ছে এবছরের প্রথম সূর্যগ্রহণ। এই বছরের প্রথম সূর্যগ্রহণ নিয়ে মানুষের উৎসাহের অন্ত নেই। বৈশাখী অমাবস্যায় আবার এই গ্রহণ হতে চলেছে। ফলে জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এর গুরুত্ব অনেক বেশি। আসুন দেখে নেওয়া যাক এই সম্পর্কিত সমস্ত তথ্য।

solar eclips

সূর্যগ্রহণের লাইভ ভিডিও দেখুন

Apr 20, 2023, 12:42 pm IST

সমাপ্ত সূর্যগ্রহণের সময়

বছরের প্রথম সূর্যগ্রহণ সমাপ্ত। এবছরের সূর্যগ্রহণ কম্বোডিয়া, চিন, আমেরিকা, মাইক্রোনেশিয়া, মালয়েশিয়া, ফিজি, জাপান, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, পাপুয়া নিউ গিনি, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, দক্ষিণ ভারত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর ও নিউজিল্যান্ড থেকে দেখা গিয়েছে।
Apr 20, 2023, 12:30 pm IST

সূর্যগ্রহণের ঝলক

এভাবেই অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দৃশ্যমান হল হাইব্রিড সূর্যগ্রহণ। যদিও বারত থেকে এই গ্রহণ দৃশ্যমান ছিল না।
Apr 20, 2023, 12:15 pm IST

অস্ট্রেলিয়ায় সূর্যগ্রহণ শেষ

অস্ট্রেলিয়ায় সূর্যগ্রহণ শেষ হল। আর কিছুক্ষণের মধ্যে ভারতীয় সময় অনুযায়ীও গ্রহণ শেষ হওয়ার কথা।
Apr 20, 2023, 12:12 pm IST

কোল্যান্ডারের মধ্য দিয়ে গ্রহণ

কোল্যান্ডারের মধ্যে দিয়ে কীভাবে ধরা পড়েছে সূর্যগ্রহণের মুহূর্ত। ছবিটি অস্ট্রেলিয়ার পারথের।
Apr 20, 2023, 11:44 am IST

জাভায় দৃশ্যমান গ্রহণ

জাভার পূর্ব দিকের এলাকা থেকে এভাবে দেখা যাচ্ছে সূর্যগ্রহণ।
Apr 20, 2023, 11:42 am IST

বালিতে সূর্যগ্রহণ

বালি থেকে এভাবে দেখা যাচ্ছে সূর্যগ্রহণ। উৎসুক জনতা ভিড় জমিয়েছে সমুদ্র সৈকতে।
Apr 20, 2023, 11:36 am IST

অস্ট্রেলিয়া থেকে সবচেয়ে ভালো গ্রহণ দৃশ্যমান

এবারের গ্রহণ সবচেয়ে ভালো করে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া থেকে। সেদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ স্যোশাল মিডিয়ায় গ্রহণের নানা ছবি-ভিডিও পোস্ট করছেন।
Apr 20, 2023, 11:28 am IST

গ্রহণ মিটলে কী করবেন

জ্যোতিষ মতে, এদিন গ্রহণ মিটলেই সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে তারপর স্নান করে শুদ্ধ হয়ে নেবেন।
Apr 20, 2023, 10:52 am IST

খালি চোখে গ্রহণ নয়

খালি চোখে গ্রহণ কোনওভাবেই দেখবেন না। অর্থাৎ গ্রহণ চলাকালীন সূর্য়ের দিকে তাকাবেন না। এছাড়া মন্দিরে প্রবেশ করা থেকেও বিরত থাকবেন।
Apr 20, 2023, 10:23 am IST

গ্রহণের গতিপথ

অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে কোন পথে সূর্যগ্রহণ দেখা যাবে কোন কোন দেশে
Apr 20, 2023, 10:14 am IST

কারা ইতিবাচক ফল পাবেন

মিথুন, ধনু ও মীন রাশির জাতকদের সূর্যগ্রহণের ইতিবাচক ফল মিলবে। তাঁদের জীবনে শুভ প্রভাব পড়বে। আর্থিক প্রগতি, স্বাস্থ্য ভালো থাকা ও মানসিক শান্তি অনুভূত হবে।
Apr 20, 2023, 10:04 am IST

গ্রহণের সময় কী করবেন

সূর্যগ্রহণের সময় সূর্যদেবের পূজা সম্পর্কিত পাঠ, সূর্য অষ্টক স্তোত্র, হনুমানজির স্মরণ, হনুমান চালিসা পাঠ, সুন্দর কাণ্ড পাঠ বিশেষ শুভ বলে মানা হয়।
Apr 20, 2023, 10:00 am IST

সূর্যোদয়ের বিরল ভিডিও

অস্ট্রেলিয়ার এক্সমাউথ থেকে সূর্যোদয়ের ভিডিও। গ্রহণের ঠিক আগের ঘটনা।
Apr 20, 2023, 9:54 am IST

ইন্দোনেশিয়া থেকে গ্রহণের দৃশ্য

ইন্দোনেশিয়া থেকে গ্রহণের দৃশ্য। দেখুন কীভাবে এশিয়ার এই দেশ থেকে দেখা যাচ্ছে গ্রহণ।
Apr 20, 2023, 9:26 am IST

বৈশাখী সূর্যগ্রহণ

১০০ বছর পর এমন বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হচ্ছে বিশ্ব। একদিকে বৈশাখী অমাবস্যা আরেকদিকে হাইব্রিড সূর্যগ্রহণ।
Apr 20, 2023, 9:15 am IST

ধীরে ধীরে সূর্যকে গ্রাস করছে পৃথিবীর ছায়া

ভারতীয় সময় সকাল ৭টা ৪ মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে সূর্যগ্রহণ। যেখানে পূর্ণগ্রাস দেখা যাচ্ছে ইতিমধ্যেই অনেকটাই গ্রহণ হয়ে গিয়েছে।
Apr 20, 2023, 9:02 am IST

এর পরে কবে দেখা যাবে বিরলতম এই সূর্যগ্রহণ

এর আগে ২০১৩ সালে হয়েছিল এরকমই হাইব্রিড সূর্যগ্রহণ। তারপরে ২০২৩ এ। ১০ বছর পর হচ্ছে এমন হাইব্রিড সূর্যগ্রহণ। আবার দেখা যাবে ২০৩১-এ। এমনই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সেকারণে তাঁরা বেশি করে আগ্রহী এই সূর্যগ্রহণকে নিয়ে। তার পরে আবার সূর্যগ্রহণকে দেখতে হলে অপেক্ষা করতে হবে ২১৬৪ সাল পর্যন্ত। ২১৬৪ সালের ১৩ মার্চ আবার দেখা যাবে েই হাইব্রিড সূর্যগ্রহণ। এখন যাঁরা এই গ্রহণ দেখছেন তাঁদের হয়তো কেউ-ই বেঁচে থাকবেন না।
Apr 20, 2023, 8:47 am IST

ভারত থেকে দেখা যাবে না সূর্যগ্রহণ

দুঃখের বিষয় ভারতের কোনও জায়গা থেকই এই সূর্যগ্রহণ দেখা যাবে না। অসট্রেলিয়া, ফ্রান্স, আন্টার্কটিকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় সকাল ৭টা ২০ মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে গ্রহণ। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সম্পূর্ণ গ্রহণ স্থায়ী হবে ১ মিনিট ৩৪ সেকেন্ড মত। তখন একেবারে ঢেকে যাবে সূর্য।
Apr 20, 2023, 8:07 am IST

পার্থ, অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
Apr 20, 2023, 7:57 am IST

শতাব্দীতে মাত্র ৭ বার এই ধরনের সূর্যগ্রহণ দেখা যায় বিরল থেকে বিরলতম সূর্যগ্রহণ। শতাব্দীর বিরলতম সূর্যগ্রহণ হচ্ছে আজ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই গ্রহণ। ভারতীয় সময় সকাল ৭টা ২০ মিনিট থেকে শুরু হয়েছে সূর্যগ্রহণ। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। একে বিরলতম বলা হচ্ছে তার কারণ এরকম সূর্যগ্রহণ খুব একটা দেখা যায় না।
Apr 20, 2023, 7:46 am IST

বিরলতম সূর্যগ্রহণ দেখা যাবে আজ
Apr 20, 2023, 7:41 am IST

পৃথিবীর ছায়া সূর্যের উপর পড়ার কারণেই সূর্যগ্রহণ হয়ে থাকে
Apr 20, 2023, 7:26 am IST

হিন্দু শাস্ত্র মতে সূর্যগ্রহণকে শুভ বলে মনে করা হয় না
Apr 20, 2023, 7:14 am IST

শুরু হয়ে গেল সূর্যগ্রহণ, দেখুন লাইভ
Apr 20, 2023, 6:56 am IST

আর কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে মহাজাগতিক সূর্যগ্রহণ
Apr 20, 2023, 6:47 am IST

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্থায়ী হবে ১ মিনিট ১৫ সেকেন্ড
Apr 20, 2023, 6:38 am IST

ভারত থেকে যদিও দেখা যাবে না এই সূর্যগ্রহণ
Apr 20, 2023, 6:32 am IST

এবছরের প্রথম সূর্যগ্রহণ এটি
Apr 20, 2023, 6:25 am IST

বছরের প্রথম সূর্যগ্রহণ নিয়ে উৎসাহ বিজ্ঞানীদের মধ্যে
Apr 20, 2023, 6:00 am IST

আর কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে সূর্যগ্রহণ
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+