Super Blue Moon 2023: অগাস্টে দেখা মিলবে ব্লুমুনের, রাশিচক্রের ওপর কেমন প্রভাব পড়বে
অগাস্ট মাস শেষ হতে চলল, তবে এই মাসের শেষ দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসেই ঘটতে চলেছে বিরল ঘটনা। অগাস্টে ৩১ তারিখ দেখা দেবে ব্লু মুন। এদিন নীল চাঁদ দেখতে পাবেন দেশবাসী। এদিন চাঁদকে খুব বড় এবং উজ্জ্বল দেখাবে। ব্লু মুন অত্যন্ত বিরল একটি ঘটনা।
ব্লু মুন কিন্তু প্রতিবছর দেখা যায় না। দু-তিন বছর বাদে বাদে এই অলৌকিক দৃশ্যের সাক্ষী থাকেন সকলে। তবে যে মাসে দুটি পূর্ণিমা পড়ে সেই মাসেই দেখা দেয় ব্লু মুন। চলতি বছরের অগাস্ট মাসের দ্বিতীয় পূর্ণিমাতেই দেখা দেবে ব্লুমুন শুধু যে চাঁদকে বড় দেখায় তা কিন্তু নয়, এই সময়ে স্বাভাবিকের তুলনায় চাঁদ অনেক বেশি উজ্জ্বল দেখায়। এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী বিশ্ববাসী ছিলেন ২০১৮ সালে, তারপর ব্লু মুন দেখতে পাবেন ২০২৩ সালে, তারপর দেখবেন ২০২৪ সালের অগাস্ট মাসে।

সময়
চলতি মাসের ৩১ তারিখ ৭ টা ৫ মিনিটে দেখা দেবে ব্লুমুন। যা স্বাভাবিকের তুলনায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল দেখাবে। ব্লু মন দেখার জন্য দূরবীন বা টেলিস্কোপের কোনও দরকার নেই। ব্লুমুনের প্রভাব ১২ রাশির ব্যক্তিদের উপর কেমন পড়বে, দেখুন।
মেষ রাশি
মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের ওপর ব্লু মুনের শুভ প্রভাব পড়বে। এসময়ে আপনি সকল গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিতে পারেন। সাফল্যের পথ খুলবে আপনার। আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করতে পারবেন আপনি। আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে।
বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের প্রেম জীবনে সাফল্য আসবে, রোমান্টিকভাবে আপনি আপনার দাম্পত্য জীবন কাটাতে পারবেন। এই পূর্ণিমায় ভাগ্যবান হয়ে উঠবেন আপনিও। ভাগ্যের দ্বার খুলবে বৃষ রাশির জাতক জাতিকাদের।
মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) জাতক-জাতিকাদের জীবনের সফল্য আসবে। এসময় আপনার চাকরিতে পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। তবে যারা ব্যবসায়ে যুক্ত তাদেরও আর্থিক দিকে খুব লাভ হবে। সকল কাজে তারা এগিয়ে যেতে পারবেন।
কর্কট রাশি
কর্কট রাশি (cancer) ব্যক্তিদের ওপর ব্লুমুনের শুভ প্রভাব পড়বে। এই সময়ে দূরে কোথাও ভ্রমনে যেতে পারেন। আপনারা খুব আনন্দ করে সময় কাটাতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জীবনে সাফল্য আসবে।
সিংহ রাশি
সিংহ রাশির (leo) জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এসময় যদি আপনি লটারি কাটেন সেখানে সফলতা মিলবে আপনার। কোথাও ব্যবসার জন্য বিনিয়োগ করতে পারেন, সেখানেও লাভ হবে।
কন্যা রাশি
কন্যা রাশির (virgo) জাতক-জাতিকাদের বেশ ভালো সময় শুরু হবে। এই সময় আপনারা যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। যারা অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। এসময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।
তুলা রাশি
তুলা রাশির (libra) জাতক-জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। কঠোর পরিশ্রম করলে জীবনে সাফল্য নিশ্চিত আপনার। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন আপনি।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের জীবনে সাফল্য আসবে। প্রেম জীবনে তারা অনেক উন্নতি করতে পারবেন। এসময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে লাভ হবে আপনার।
ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) ব্যক্তিরা ভ্রমনে যেতে পারেন। এসময় যারা রিয়েল এস্টেট, সম্পত্তির ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক আরোও ভালো হবে।
মকর রাশি
মকর রাশি (Capricorn) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে।চাঁদের শুভ প্রভাবে আপনার জীবনের সাফল্য নিশ্চিত। সকল কাজে আপনি এগিয়েও যেতে পারবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময়ে আপনাদের যে কাজের দিকে আপনার লক্ষ্য আছে সেই কাজে উন্নতি করতে পারবেন আপনি। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। সকল কাজেই জীবনে সাফল্য আসবে।
মীন রাশি
মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় যদি আপনি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন, সেখান থেকে অনেক লাভ হবে আপনার। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন , সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে মীন রাশির ব্যক্তিদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications