কন্যা রাশির ওপর সূর্য কী কী শুভ প্রভাব ফেলতে চলেছেন, দেখে নিন

কন্যা রাশির ওপর সূর্য কী কী শুভ প্রভাব ফেলতে চলেছেন, দেখে নিন

জ্যোতিষশাস্ত্রে সূর্যের একটি স্থান হয়েছে। সূর্যকে গ্রহদের রাজা বলে মনে করা হয়। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে। তা কারোর জন্য ইতিবাচক প্রভাব নিয়ে আসে। আবার অনেকের জন্য নীতিবাচক প্রভাব নিয়ে আসে। এক কথায় সূর্যের বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির উপরেই বিশেষভাবে প্রভাব ফেলে সে। ১৭ অক্টোবর সূর্য তার ঘর পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে। সেই সময় কন্যা রাশির উপর বিশেষভাবে প্রভাব ফেলবে সে। দেখে নিন কন্যা রাশির উপর কী কী প্রভাব ফেলবে এই গ্রহ।

সাফল্যের সময় শুরু

সাফল্যের সময় শুরু

কন্যা রাশির জাতক জাতিকাদের সূর্য ঘর পরিবর্তনে সাফল্যের সময় শুরু তবে এই সময়ে কথাবার্তার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে চলতে হবে। অযথা রেগে যাবেন না। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। শরীর ও মানসিকভাবে নিজেকে সুস্থ রাখবেন। ব্যবসা আপনার নানান সমস্যার সম্মুখীন হতে পারে, তবে মাথা ঠান্ডা রেখে কাজ করলে জীবনে এগিয়ে যেতে পারবেন। আপনার কর্মক্ষেত্রে খুব উন্নতি হবে তবে প্রচুর কঠিন পরিশ্রম করলে তবেই আপনি বসের কাছাকাছি যেতে পারবেন। অফিসের সহযোগিদের সম্পূর্ণ সমর্থন পাবেন। ভালো কাজ করার সুযোগ পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

কর্মজীবনে সাফল্য আসতে পারে

কর্মজীবনে সাফল্য আসতে পারে

আর্থিক দিকে উন্নতি হবে কন্যা রাশির জাতক-জাতিকাদের। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার শুভ সময় শুরু হবে। এ সময় তারা ব্যবসায় যদি আরও বিনিয়োগ করেন তাহলে আরোও এগিয়ে যেতে পারবেন। আপনাদের অর্থের দিকে খুব লাভ হবে। অংশীদারিত্ব কাজে আপনারা বিনিয়োগ করতে পারেন। শেয়ার বাজারের টাকা কাটাতে পারেন। তাছাড়া লটারি পাওয়ার সম্ভবনা রয়েছে। এই সময় আপনি পিতা-মাতার পূর্ণ সমর্থন পাবেন। কর্মজীবনে সাফল্য আসতে পারে। যারা বেসরকারি কাজ করছেন তাদের সাফল্যের সময় শুরু।

 ভাজা ও বাসি খাবার খাবেন না

ভাজা ও বাসি খাবার খাবেন না

সূর্যের ঘর পরিবর্তন নিয়ে সাফল্যের সময় শুরু। শরীরের দিকে নানান অসুবিধা দেখা দিতে পারে, কারণ এই সময় আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর সর্দি, কাশি আপনাদের লেগে থাকতে পারে। তবে শরীর খারাপ হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। না হলে আপনার আরোও বিপদ হতে পারে। এ সময় আপনি ভাজা খাবার এবং বাসি খাবার এড়িয়ে চলুন। পেটে নানা রকম সমস্যা হতে পারে। যদি আপনি গাড়ি চালান অবশ্যই গাড়ির কাগজপত্র বাইরে নিয়ে যেতে ভুলবেন না। না হলে আপনার জরিমানাও হতে পারে। কোন প্রকার ঝগড়া, ঝামেলা, বিবাদে জড়িয়ে পড়বেন না। আইনি সংক্রান্ত যেকোনোও কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+