চলতি মাসেই সূর্যের প্রবেশ সিংহতে, বৃষ রাশির ব্যক্তিরা বাড়তি খরচ এড়িয়ে চলুন

চলতি মাসেই সূর্যের প্রবেশ সিংহতে, বৃষ রাশির ব্যক্তিরা বাড়তি খরচ এড়িয়ে চলুন

জ্যোতিষশাস্ত্রে সূর্যের একটি বিশেষ স্থান রয়েছে। সূর্যকে গ্রহদের রাজা বলে মনে করা হয়। প্রায় এগারো মাস পর অগাস্ট মাসের ১৭ তারিখ সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। একমাস এই রাশিতেই থাকবে সূর্য। এই সময় গ্রহের রাজা সূর্য বৃষ রাশির ব্যক্তিদের কিছু ফল দেবেন। এটি তাদের জন্য শুভ হতে পারে, আবার অশুভও হতে পারে জেনে। নিন সেই ফলগুলি কী কী।

মাথা ঠাণ্ডা রেখে চলুন

মাথা ঠাণ্ডা রেখে চলুন

বৃষ রাশির জাতক-জাতিকাদের এই সময় মাথা ঠান্ডা করে চলতে হবে। কোন কাজের সময় হঠাৎ হঠাৎ মাথা গরম করলে চলবে না। রাগ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, না হলে আপনার জীবনে ক্রমশ বিপদ বাড়তে পারে। যারা পুরনো কোন রোগে ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ নিন। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আপনাদের শারীরিক সমস্যায় পড়তে হতে পারে। তার জন্য আগে থেকেই নিজেদের ব্যবস্থা করুন।

 পারিবারিক অশান্তি এড়িয়ে চলুন

পারিবারিক অশান্তি এড়িয়ে চলুন

বাড়িতে অনেক ছোট ছোট অশান্তি হবে কিন্তু সেগুলি আপনি পাত্তা দেবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। পারিবারিক জীবনকে সুন্দর রাখতে মাথা ঠান্ডা রাখার আপনার দরকার। দাম্পত্য ও পারিবারিক জীবনের সমস্যা দেখা দিতে পারে। স্ত্রীর সঙ্গে থাকার চেষ্টা করুন, তাকে অনেকটা পরিমাণ সময় দিন। তবেই আপনার পারিবারিক জীবন সুখের হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকুন। মাথা ঠান্ডা রেখে চলুন তাহলে বাড়ির সদস্যদের সহায়তাও আপনি পাবেন। এই সময়ে বাড়তি খরচে এড়িয়ে চলুন। না হলে আর্থিক দিকে অসুবিধায় পড়বেন।

ব্যবসাক্ষেত্রে আর্থিক লাভ হবে না

ব্যবসাক্ষেত্রে আর্থিক লাভ হবে না

আপনার কাছে বর্তমানে তেমন কোন কাজের সুযোগ আসবে না। আপনাকে দূরে কোথাও ভ্রমণে যেতে হতে পারে। তবে সে সময় আপনি খুব একটা লাভবান হবেন না। তাই দূরে কোথাও না যাওয়াই ভালো। কর্মক্ষেত্রে ততটা শুভ হবে না। প্রচুর কঠোর পরিশ্রম করলে তবে আপনি আশার আলো দেখতে পেতে পারেন। আর্থিক দিকে সামান্য অভাব হতে পারে। মানসিকভাবে আপনি খুব ভেঙে পড়বেন। কাউকে মিথ্যা কথা বলে হয়রানি করবেন না। কারোর সঙ্গে প্রতারণা করবেন না। এই সময় সন্তানের দিকে বিশেষ নজর দিন। মিথ্যা কথা কাউকে বলে কোন বিষয়ে কাউকে আশ্বাস দেবেন না। ব্যবসায় তেমন উন্নতি হবে না। আর্থিক দিকে তেমনি উন্নতি হবে না। তাই নতুন ব্যবসায় বিনিয়োগ করবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+