কবে বৃশ্চিক রাশিতে সূর্য প্রবেশ করবে, ব্যবসায় বিনিয়োগে কারা বড়দের পরামর্শ নেবেন, জানুন
জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহকে গ্রহের রাজা বলেই মনে করা হয়। ১৬ নভেম্বর সূর্য রাশি পরিবর্তন করতে চলেছে। যার বিশেষ প্রভাবে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। আবার কিছু রাশির ব্যক্তিদের অর্থহানি হতে পারে।
সকাল ৭ টা ৩২ মিনিটে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সূর্যের শুভ প্রভাবে কিছু রাশির ব্যক্তিদের অর্থহানি হতে পারে। নানান সমস্যায় জড়িয়ে পড়বেন এই রাশির ব্যক্তিরা। সেই তালিকায় কারা রয়েছেন, জানুন।

ছবি সৌজন্য- pexels
মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের ভাই বোনের সঙ্গে বিবাদ বাড়বে। বাড়িতে মতবিরোধ বাড়বে। গাড়ি চালালে সাবধানে চালাবেন। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে । কোথাও বিনিয়োগ করার আগে সাবধানে করবেন। আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কে ফাটল ধরতে পারে। নানান সমস্যা আসবে জীবনে।
ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। এসময় আপনার মনের মানুষের সঙ্গে দেখা হবে। অযথা সকলের সঙ্গে তর্কাতর্কি হতে পারে। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যান, সাবধানে যাবেন। বাবা-মাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। নিজেকে শান্ত রেখে সব কাজ করার চেষ্টা করুন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে। এসময় আপনার সময় উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। বিবাহিতদের জন্য এই সময়টি একদমই ভালো নয়। যারা চাকরি করছেন, তাদের সতর্ক হয় সব কাজ করতে হবে। এসময়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে সাবধানে যাবেন।
পাহাড়ি এলাকায় ঘুরতে যেতে পারেন, তবে সাবধানে যাবেন। এসময় সতর্ক হয়ে সব কাজ করবেন। অশান্তিতে বাধার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে চলবেন। খুব ক্লান্ত লাগবে নিজেকে। তাছাড়া কোনও স্কিমে অর্থ বিনিয়োগ করলে সেখানে সমস্যা হতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময়ে নানান সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। কাজের চাপ বাড়বে। মানসিক চাপের শিকার হতে পারেন আপনি। রাগ নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করুন।
কোথাও ঘুরতে গেলে সাবধানে যান। কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পায়ের ব্যথায় ভুগতে পারে আপনাকে। শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। মানসিক চাপ আগের থেকে বাড়বে। শারীরিকভাবেও আপনি অক্ষম হয়ে পড়বেন। তাই ভারী কোনও কাজ আপনি একা করতে যাবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications