চলতি মাসেই সূর্য স্থান পরিবর্তন করবে, কর্মক্ষেত্রে সাফল্যের সময় শুরু কোন রাশির
চলতি মাসেই সূর্য স্থান পরিবর্তন করবে, কর্মক্ষেত্রে সাফল্যের সময় শুরু কোন রাশির
হিন্দু ধর্মে সূর্যকে খুব বিশেষ বলে মনে করা হয়। সূর্যকে সম্মান, খ্যাতি, শক্তি, গর্বের প্রতীক বলে মনে করা হয়। প্রতি মাসেই সূর্য তার ঘর পরিবর্তন করে থাকে। এই ঘর পরিবর্তনকেই সূর্য সংক্রান্তি বলে মনে করা হয়। ১৭ সেপ্টেম্বর শনিবার সকাল সাতটা ১১ মিনিটে সূর্য নিজের সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। একমাস এখানেই থাকবে সে। সূর্যের এই ঘর পরিবর্তন তিনটি রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে। জেনে নিন সেই রাশি গুলি কী কী।

বৃশ্চিক রাশি
সূর্যের ঘর পরিবর্তনে আপনার দিন খুব শুভ হবে। আপনার আয় বাড়বে । ব্যবসায়ের নতুন অর্ডার পেতে পারেন। নতুন যানবাহন কিনতে পারেন। দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। আপনার স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মিটে যাবে। আপনার জীবনে সুখী হবেন।

সিংহ রাশি
এই রাশির ব্যক্তিরা জীবনে সাফল্য পাবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। ব্যবসাক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। যেখান থেকে আপনার আর্থিকভাবে উন্নতির সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে হতে পারে।

ধনু রাশি
সূর্য ঘর পরিবর্তন করায় এই রাশির ব্যক্তিদের জীবনের সাফল্যের সময় শুরু। তারা চাকরিতে নতুন অফার পেতে পারেন। বাড়তি খরচ এড়িয়ে চলুন। এই সময় আপনি দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। সোনা ব্যবসায়ীদের জন্য খুব শুভ সময়। এই সময় তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তাই আপনি এই সময় শুভ কাজ শেষ করার চেষ্টা করুন।

‘ষড়ষ্টক যোগ’ শুভ না অশুভ
কন্যা রাশিতে সূর্য ও বুধের স্থানান্তর হওয়ায় মেষ রাশিতে রাহুর সঙ্গে 'ষড়ষ্টক যোগ' গঠন করবে। এটি একটি অত্যন্ত অশুভ যোগ। যা অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই যোগ প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনতে পারে। তবে, এই যোগ যে শুধুই অশুভ, তা নয় শুভ সময়ও ডেকে আনে অনেক রাশির। এই যোগের কারণে অনেক ব্যক্তি সাফল্যের মুখ দেখবেন। জেনে নিন সেই রাশিগুলি কী কী।

মেষ রাশি
আটকে থাকা কাজ উদ্ধার হয়ে যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে। প্রত্যেকটা কাজে জীবনের সফলতা পাবেন।

কর্কট রাশি
এই রাশির ব্যক্তিরা সহকর্মীদের সমর্থন পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন ।অংশীদারিত্ব কাজে লাভ পারেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এই সময় মাথা ঠাণ্ডা রেখে চলুন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

বৃশ্চিক রাশি
শুভ সময় শুরু হবে এই রাশির ব্যক্তিদের। ব্যবসায় লাভ হবে। আপনার এই সময়ে ভালো সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে পারেন। দূরে কোথাও চাকরিতে যেতে পারেন। সেখানে গেলে আপনার আর্থিক দিকে উন্নতি হওয়ার সম্ভব আছে। এই সময় শুভ কাজ করার চেষ্টা করুন।












Click it and Unblock the Notifications