সূর্য গোচরে মা দুর্গার বিশেষ আশীর্বাদ পাবেন কোন রাশির ব্যক্তিরা, জানেন
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। ১৩ এপ্রিলে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে। সেখানেই উপস্থিত রয়েছে বুধ গ্রহ।
বৃহস্পতি রাশিতে বুধ ও সূর্যের মিলনে তৈরি হবে 'বুধাদিত্য রাজযোগ’। চৈত্র নবরাত্রিতে সূর্য গোচর হবে। এই সময় মা দুর্গার বিশেষ আশীর্বাদ পাবেন কিছু রাশির জাতক জাতিকারা। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব উন্নতি হবে। কেরিয়ারে খুব উন্নতি হবে আপনার। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তির পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এসময় সকল কাজে আপনি সুযোগ সুবিধা পাবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। তাছাড়া আপনি যদি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন সেখানে সফলতা আসবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনে সুখী হবেন আপনি।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকারা নয়া সম্পত্তির মালিক হবেন। যদি আপনি বেসরকারি চাকরিতে কর্মরত হন তাহলে আপনি যা চাইবেন না তাই হবে। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন আপনি।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের ওপর যোগের শুভ প্রভাব পড়বে। তাই আপনার কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি হতে পারে। এসময় আপনি পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। ধর্মীয় কাজের জন্য বাইরে যেতে হতে পারে আপনাকে। এসময় নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিদের জীবনে বড় সাফল্যের সময় শুরু হবে। কর্মজীবনে আপনার খুব সাফল্য আসবে। তাছাড়া যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়ে সফলতা নিশ্চিত। চাকরিজীবীদের জীবনে নতুন সুযোগ আসবে। তাছাড়া আপনি প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। যারা সরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications