Surya gochar: সূর্যের কৃপায় চাকরি থেকে ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন কারা
ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ সূর্য গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে এই ঘরে রয়েছে শনি। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ সূর্য সকাল ৯ টা ৫৭ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির শুভ সময় শুরু হবে।
জ্যোতিষশাস্ত্রে সূর্যের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ওপর বিশেষ প্রভাব ফেলে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ সূর্য গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে এই ঘরে রয়েছে শনি। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ সূর্য সকাল ৯ টা ৫৭ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। মার্চ মাসের ১৪ তারিখ পর্যন্ত সূর্য এই রাশিতেই থাকবে। সূর্য ও শনি গ্রহের মিলনে ভাগ্যের দ্বার খুলবে কিছু রাশির জাতক-জাতিকাদের। দেখুন কোন কোন রাশির শুভ সময় শুরু হবে।

বৃষ রাশি
সূর্যের ঘর পরিবর্তনে বৃষ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু। সমাজে আপনার প্রতিপত্তি ক্রমশ বাড়বে। ব্যক্তিত্ব বাড়বে। যদি আপনি রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। সেখানে আপনার উন্নতি হবে। যারা ব্যবসা করছেন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। জীবনে আপনাদের সাফল্যের সময় শুরু।

কন্যা রাশি
সূর্য ঘর পরিবর্তন করায় কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেতন ক্রমশ বাড়বে। যদি আপনি সোনা ব্যবসায়ী, তাহলে আপনার জীবনের সাফল্য আসবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। আর্থিক দিয়ে খুব উন্নতি হবে। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। শত্রুরা এসময় আপনার ক্ষতি করতে পারে।

কুম্ভ রাশি
সূর্য ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতেই প্রবেশ করবে। এই সময় এখানে শনি রয়েছে। শনি-সূর্য মিলনের সাফল্যের সময় শুরু হবে এই রাশিদের। আর্থিক দিকে খুব উন্নতি হবে এই রাশিদের। জীবনে আপনার সাফল্য আসবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনি আর্থিক দিকে উন্নতি করতে পারবেন।

ধনু রাশি
ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ সূর্য ঘর পরিবর্তন করায় এই রাশিদের সাফল্যের সময় শুরু হবে। চাকরি বা ব্যবসায় আপনি উন্নতি করতে পারেন। পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। পরিবারের সকলের সহযোগিতা পাবেন আপনি। জীবনে সাফল্য আসবে আপনার। আর্থিক দিকে উন্নতি হবে। ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। জীবনে সাফল্য আসবে আপনাদের। বিদেশে জমি, বাড়ি কিনতে পারবেন আপনি। তাছাড়া আপনি এসময় গাড়ি কিনতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications