কবে সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে, কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে

কবে সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে, কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে

কোন গ্রহ যখন তাদের ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। ডিসেম্বর মাসের ১৬ তারিখ সূর্য তার ঘর পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। সূর্যের রাশি পরিবর্তনের বারো রাশির ওপর বিশেষভাবে প্রভাব পড়বে। এই কারণে কোন কোন রাশির সাফল্যের সময় শুরু হবে দেখে নিন।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের সুখের সময় শুরু হবে। মেষ রাশির পঞ্চম ঘরের অধিপতি হল সূর্য। এই সময় এই রাশির ব্যক্তিরা শিক্ষাক্ষেত্রে খুব উন্নতি লাভ করতে পারবেন। বিবাহের তাদের শুভ সময় শুরু হবে। স্বাস্থ্য তাদের খুব ভালো যাবে। যেকোনও সমস্যা থেকে তারা মুক্তি পাবেন। দূরে কোথাও ভ্রমন করতে পারেন। আপনার শরীরের খুব যত্ন নিন।

 বৃষ রাশি

বৃষ রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় এই রাশির সাফল্যের সময় শুরু হবে। বৃষ রাশির চতুর্থ অধিপথে সূর্য। অষ্টম ঘরে অধিপতি হল সূর্য। এই রাশিদের হাড় সংক্রান্ত নানান সমস্যা হতে পারে। তবে আর্থিক দিকে আপনাদের বেশ শুভ থাকবে। আপনি অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে । ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এ সময় আপনি দূরে কোথাও ভ্রমনে যেতে পারেন। যেখান থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতক-জাতিকাদের চতুর্থ ঘরের অধিপতি হল সূর্য। সূর্যের ঘর পরিবর্তনের কারণে আপনাদের জীবনে সাফল্যের সময় শুরু। এ সময় আপনারা যা কিছু করবেন ভাবছেন তা করতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন দিতে পারেন, সেখানে থেকে আপনাদের সাফল্য হওয়ার সম্ভাবনা রয়েছে । এই সময় আপনাদের দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন খুব সুখের হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন।

 মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরের অধিপতি হল সূর্য। এ সময় আপনারা নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন। সেটি আপনাদের জন্য খুব ভালো হবে। আপনারা ব্যবসাক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। তাছাড়া নতুন কোনও ব্যবসা খুলতে পারেন। যেখান থেকে সাফল্য হবার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা কর্মক্ষেত্রেও বিনিয়োগ করতে পারেন, সেখানেও আপনার উন্নতি করতে পারবেন। এই সময়ে লটারি কাটতে পারবেন। তা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+