সূর্য গোচরে ভাগ্য বদলাতে চলছে এই রাশির জাতকদের, তালিকায় কি আপনি আছেন?
জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। শুভ, অশুভ গ্রহরা কিন্তু তাদের নিজেদের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের ওপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। সূর্য প্রায় প্রতি মাসেই তার ঘর বদল করে।
মার্চ মাসটি অনেক রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই মাসেই সূর্য গ্রহ তার ঘর পরিবর্তন করবে। তাছাড়া সূর্য হল গ্রহের রাজা। ফাল্গুন পূর্ণিমার দিন সূর্য কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এদিনই কিন্তু মীন সংক্রান্তি পালন হবে অর্থাৎ ১৪ মার্চ সূর্য দেবতা মীন রাশিতে প্রবেশ করবে।

ছবি সৌজন্য- pexels
আর এদিন থেকেই শুরু হবে খরমাস। ১৩ এপ্রিল পর্যন্ত মীন রাশিতে থাকবে এই গ্রহ। বর্তমানে সূর্য কুম্ভ রাশিতে রয়েছে। এসময় কোন কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, কাদেরই বা ভাগ্যের দ্বার খুলতে চলেছে, জানুন।
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সুখের সময় শুরু হবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। ত্বক সংক্রান্ত যে সমস্যাগুলি আপনার ছিল তা কেটে যাবে। কর্মক্ষেত্রে সমস্ত বাধা কাটাতে পারবেন আপনি। কেরিয়ারে অনেক উন্নতি করতে পারবেন। বিবাহিত জীবনেও সুখী হবেন আপনি। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না। পরিবারের সকলের সঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন । এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন এই রাশির জাতক জাতিকারা।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের উপর সূর্য গ্রহের শুভ প্রভাব পড়বে। তাই আপনাদের মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় যেকোনও পাইকারি ব্যবসা থেকে অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখানে লাভের মুখ দেখবেন। এই সময় নয়া সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এই সময় পরিবেশ অনুকূলেই থাকবে। এসময় সন্তানের কোনও সুখবরে আপনার মনে খুশি লেগে থাকবে। সন্তানের বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের ওপর গ্রহের রাজার বিশেষ কৃপা থাকায় তাদের ব্যবসায় লাভ হবে। এই সময়ে চাকরি পরিবর্তনের কথা ভাববেন না। কর্মজীবন ও ব্যবসায় বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। বাবা মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications