সূর্য গোচরে নতুন ব্যবসায় লাভের মুখ দেখতে চলেছেন এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজা হলেন সূর্য। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরেই নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জীবনে তা অশুভও হতে পারে।

অক্টোবর মাসের ১৭ তারিখ সূর্য গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন কারা, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Property

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের ওপর সূর্যের শুভ প্রভাব পড়বে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সমাজে সম্মান বাড়তে থাকবে আপনার। পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে।

ঘরে সুখ শান্তি বজায় থাকবে। এসময় আপনার আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা আরও অর্থ উপার্জন করতে পারবেন। এই সময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর সূর্য গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এই সময়ে চাকরি থেকে ব্যবসায়ে আপনি এগিয়ে যেতে পারবেন। পরিবেশ অনুকূলে থাকবে আপনার। চাকরিতে পদোন্নতি সম্ভাবনা হবে আপনার। এসময় আপনার কাজের প্রশংসা সকলে করবেন। তাছাড়া আপনার বেতন বাড়তে পারে। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকারা সুখবর পাবেন। এই সময় যদি আপনি ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আপনার। নতুন বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক বজায় থাকবে। এই সময় দাম্পত্য জীবনেও আপনি খুব সুখী হবেন। আর্থিক সঙ্কট কাটবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন আপনি।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিরা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া এসময় যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। আপনারা খুব সহজেই ঋণ শোধ করতে পারবেন। এই সময় আপনার আধ্যাত্মিকতার প্রতি মন বাড়বে। কাউকে টাকা ধার দেবেন না। এসময় প্রেমজীবনে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+