আগামী মাসেই স্থান বদল গ্রহের রাজার, সূর্যের কৃপায় চাকরিতে পদোন্নতি নিশ্চিত কাদের

সূর্য গ্রহকে গ্রহের রাজা বলেই মনে করা হয়। সূর্য যখন বিপরীতমুখী হয় বা ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। গ্রহদের রাজা সূর্য শীঘ্রই বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। কাদের চাকরি থেকে ব্যবসায় শুভ সময় শুরু হবে।

ভাগ্যের দ্বারই বা খুলবে কাদের। নভেম্বর মাসের ১৬ তারিখ সকাল ৭ টা ১৬ মিনিটে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। সূর্যের ঘর পরিবর্তনে ব্যবসা থেকে চাকরিতে বহুগুণ লাভবান হবেন কিছু রাশির জাতক জাতিকারা।

Office promotion

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতিকাদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে ।এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে।

এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। তাছাড়া আপনি যদি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার ব্যবসায় অনেক সুবিধা হবে। এসময় কঠিন পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনি। স্ত্রীর সঙ্গেই ভালো সম্পর্ক বজায় থাকবে।

  • সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের ওপর সূর্য গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। তাছাড়া ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। প্রেম জীবনে সফলতা আসবে। এই সময় কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।

বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকেই অনেক লাভ হবে। এখনও যারা চাকরি পাননি বা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদেরও কিন্তু জীবনে সাফল্য আসবে।

  • বৃশ্চিক রাশি

সূর্য গ্রহের কৃপায় বৃশ্চিক রাশির ব্যক্তিদের মনের ইচ্ছা পূরণ হবে। এই সময়ে আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি নজর দিন। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না । কারোর সঙ্গে মনের কথা শেয়ার করবেন না।

ব্যবসার কাজে ভাই বোনের বিশেষ সহযোগিতা পাবেন। আপনি কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে ভেবে চিন্তে করবেন। তাছাড়া আপনার সন্তানের শিক্ষা, কর্মজীবন নিয়ে যে সমস্যা চলছিল তা এই সময়ে কেটে যাবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+