সূর্য গোচরে রোজগারের সুযোগ বাড়বে কাদের, কর্মক্ষেত্রে সুসংবাদ পাবেন এরা
জ্যোতিষশাস্ত্রে, সূর্যকে গ্রহদের রাজা বলে মনে করা হয়। যখন গ্রহের রাজা ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির উপরে নানারকম প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।
১৫ জুন দুপুর ১২ টা ১৬ মিনিটে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিকভাবে লাভ হবে। ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন আপনি। জানুন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন।

- মেষ রাশি
মেষ রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে সূর্য। আর এই ঘরের অধিপতি সূর্য। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। জীবনে সফলতা অর্জন করতে পারবেন আপনি। নতুন চাকরি পাওয়ার সম্ভবনা রয়েছে আপনার। আপনি সুখে থাকতে পারবেন। যে কাজে হাত দেবেন সেই কাজেই মিলবে সফলতা। লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার। দাম্পত্য জীবনে আপনি সুখে থাকবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় আপনার। আইনি যে সমস্যায় ছিলেন সেটি থেকে বের হতে পারবেন। আপনি ব্যবসায় খুব লাভের মুখ দেখবেন। কারোর সঙ্গে কোনও ঝামেলায় জড়াবেন না। আপনি যদি ব্যবসা করেন সেখানে সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে আপনার।
- মিথুন রাশি
মিথুন রাশির তৃতীয় ঘরের অধিপতি হল সূর্য। আর প্রথম ঘরে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। অমীমাংসিত কাজগুলি হয়ে যাবে। যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য খুব শুভ সময়। যারা বেকার হয়েছেন তাদের চাকরিপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি হবে। ব্যবসায় লাভ হবে। তাছাড়া আপনি যদি এই সময় নতুন কোনও ব্যবসা খুলতে চান সেখানে সফলতা অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। এসময় কারোর থেকে ঋণ নেবেন না। কাউকে সময় ঋণ দেবেন না।
- কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময়। এসময় আপনার দ্বাদশঘরে প্রবেশ করবে। কর্মজীবনে অনেক সুবিধা পাবেন। যারা পড়ুয়া রয়েছেন তাদের পড়াশোনার জন্য বিদেশ যেতে পারে। এসময় কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার পাশেই থাকবেন। তবে এই সময় কোনরকমও বেতন বৃদ্ধি হবে।গবেষনারত ব্যক্তিরা চাকরির সুবিধা পাবেন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications