১৮ বছর পর সূর্য, শুক্র, কেতুর মিলন হবে, ব্যবসায় আর্থিক লাভ, ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে কাদের

জ্যোতিষশাস্ত্রে, সূর্য, শুক্র ও কেতু গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। সূর্যকে সম্মানের কারক বলে মনে করা হয়। শুক্র হল গৌরব ও বিবাহিত জীবনের কারক। ১৮ বছর পর সূর্য, শুক্র, কেতু কন্যা রাশিতে মিলন হবে ১৮ সেপ্টেম্বর। বর্তমানে কেতু, শুক্র গ্রহ ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছে ।

এবার সূর্য স্থান পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে। এই তিন গ্রহের কারণে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। সূর্য, কেতু, শুক্র গ্রহের মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। নতুন সম্পত্তির মালিক হবেন তারা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। দেখুন তো তালিকায় আপনি রয়েছেন কিনা?

Business Man

  • তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের উপর এই তিন গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার রাশির দ্বাদশ ঘরে তৈরি হবে এই শুভ যোগ। কর্মক্ষেত্রে খুব এগিয়ে যেতে পারবেন। এসময় আপনার কাজের জায়গায় যে কাজ আটকে রয়েছে,

সেই প্রত্যেকটি কাজ হয়ে যাবে। অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে আপনার। ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পরিকল্পিত কাজগুলো সময় মতন সম্পন্ন করতে সক্ষম হবেন আপনি।

  • ধনু রাশি

তিন গ্রহের মিলনে ধনু রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার আয়ের ঘরেই প্রবেশ করবে এই তিন গ্রহ। তাছাড়া আপনারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন । পুরনো জায়গায় বিনিয়োগ করলে সেখান থেকে ভালো অর্থ পাবেন।

যদি আপনি নতুন ব্যবসা খুলতে চান, খুলতে পারেন, সেখানে সফলতা আসবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব খুশি হবেন। এই সময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এই রাশির জাতক জাতিকাদের।

  • কন্যা রাশি

শুক্র, সূর্য ও কেতু গ্রহের মিলনে কন্যা রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। রাজনীতিতে সম্মান বাড়তে থাকবে আপনার। অর্থ সংক্রান্ত যে সমস্যা ছিল তা দূর হয়ে যাবে।

এসময় বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। বিবাহিতদের অত্যন্ত শুভ সময় যাবে। এসময়ে যদি আপনি কোনও শুভ কাজে হাত দেন, অবশ্যই বাবা মায়ের পরামর্শ নিয়ে তবেই দেবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+