যশ–খ্যাতি পাওয়ার জন্য খুবই বিশেষ এই কন্যা সংক্রান্তি, শুধু করতে হবে একটি কাজ
১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার সূর্য রাশি পরিবরর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে। সূর্যের কন্যা রাশিতে গোচর কন্যা সংক্রান্তি বলে পরিচিত। এইদিন সূর্যদেবের পুজো করলে বিশেষ লাভ পাওয়া যায়। কন্যা সংক্রান্তি বছরের ১২টি সংক্রান্তির মধ্যে একটি, যেখানে সূর্য কন্যা রাশিতে গোচর করে। সূর্য সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং একমাস পর্যন্ত এই রাশিতেই থাকবে। এইদিন ভগবান বিশ্বকর্মার পুজোও রয়েছে। এটি বিশ্বকর্মা জয়ন্তী হিসাবে মানা হয়। ভগবান বিশ্বকর্মা মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন।

কন্যা সংক্রান্তি ২০২২ সালের পুণ্য কালের মুহূর্ত
কন্যা সংক্রান্তির পূণ্য কাল ১৭ সেপ্টেম্বর সকাল ৭টা বেজে ৩৬ মিনিট থেকে দুপুর ২টো বেজে ০৪ মিনিট পর্যন্ত অর্থাৎ সাড়ে ৬ ঘণ্টা পর্যন্ত থাকবে। এই সময় মহাপূণ্য কাল সকাল সাতটা বেজে ৩৬ মিনিট থেকে সকাল ৯টা ৩৮ মিনিট প্রায় ২ ঘণ্টা পর্যন্ত থাকবে।

কন্যা সংক্রান্তির দিন এই কাজগুলি করুন
জীবনে সফলতা, যশ-কীর্তি পাওয়ার জন্য কন্যা সংক্রান্তির দিন পবিত্র নদীতে স্নান করুন এবং দান করুন। এর পাশাপাশি পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ, তর্পণ করতে পারেন। সূর্য দেবতাকে অর্ঘ্য দিন এবং সূর্যদেবের বিশেষ পুজো করুন। এরকম করলে জীবনে অপার সফলতা ও খ্যাতি পাওয়া যাবে। সূর্য দেব সফলতা ও আত্মবিশ্বাস দেন।

বিশ্বকর্মা জয়ন্তী
এছাড়াও বিশ্বকর্মা জয়ন্তীর কারণে এই দিনে অস্ত্রেরও পুজো করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মাই দেবতাদের প্রাসাদ এবং অস্ত্র (শিবের ত্রিশূল) নির্মাণ করেছিলেন।

কেন কন্যা সংক্রান্তি নাম
সংক্রান্তি মানে সকলেই জানে যে এই দিন সূর্যদেবতা এক রাশি থেকে আর একরাশিতে পদার্পণ করে। বছর ভর এমন ১২টি সংক্রান্তি হয়। যার মধ্যে এবার শুরু হল কন্যা সংক্রান্তি। এদিন সূর্য সিংহরাশি থেকে কন্যারাশিতে প্রবেশ করেছে। তাই এই দিনকে কন্যা সংক্রান্তিও বলে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications