বৃষ রাশিতে সূর্যের প্রবেশ অত্যন্ত শুভ হতে চলেছে, কোন রাশির কপালে জুটবে অর্থ ও সাফল্য

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাশি পরিবর্তন করে। রাশিচক্রে গ্রহের এই পরিবর্তন কারও জন্য শুভ আবার কারও জন্য অশুভ বলে মনে করা হয়। বিশেষত গ্রহদের অধিপতি সূর্য যখন স্থান পরিবর্তন করেন তখন সেই প্রভাব অন্যান্য ক্ষেত্রের থেকে বেশি হয়। কারণ ভগবান সূর্যকে শুধুমাত্র একটি গ্রহ হিসেবেই নয়, বরং প্রত্যক্ষ ঈশ্বর বলেও মনে করা হয়। মান সম্মান এবং প্রতিপত্তির কারক সূর্য আগামী ১৫ মে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য সকল জাতক জাতিকাদের প্রশাসনিক কাজ, ও সমাজে সম্মানের সঙ্গে সম্পর্কিত। তাই সূর্য গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব সব রাশির উপর পড়তে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

সূর্যর অবস্থান পরিবর্তন এই রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হতে চলেছে। কারণ সূর্য এই রাশির দ্বিতীয় গৃহে প্রবেশ করবেন। এই সময়ে এই রাশির জাতক জাতিকারা হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন। এছাড়াও, টাকা যদি কোথাও আটকে থাকে, তবে এই সময়ে তা পাওয়া যাবে। এর পাশাপাশি, এই সময়ে এই রাশির জন্য আর্থিক অবস্থাও শক্তিশালী হবে। কাজের ক্ষেত্রে লাভ হতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের এই সময়ে একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন এবং চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই রাশির মানুষদের ব্যবসা যদি সূর্য দেবতা এবং বৃহস্পতির সম্পর্কিত জিনিসের হয় তবে এই সময় বিশেষ সুবিধা পেতে পারেন। অন্যদিকে, মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য এবং মঙ্গল একে অপরের মিত্র গ্রহ। সূর্যের রাশি পরিবর্তন এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতক জাতিকাদের ছকে সূর্য ১১ তম ঘরে প্রবেশ করবে, যাকে আয় ও লাভের স্থান বলা হয়। তাই এই সময়ে এই রাশির জাতকদের আয় বাড়তে চলেছে। এছাড়াও আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। ব্যবসায় আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। এই সময়টি কোনও সম্পত্তিতে বিনিয়োগের জন্য ভাল এবং এটি করা এই সময়ে আপনার পক্ষে উপকারী প্রমাণিত হতে পারে। এছাড়াও যারা সম্পত্তি লেনদেন এবং রিয়েল এস্টেট সম্পর্কিত ব্যবসা করেন তাঁদের জন্য শুভ হবে এই সময়।

সিংহ রাশি

সিংহ রাশি

সূর্য এই রাশির জাতক জাতিকাদের দশম ঘরে প্রবেশ করতে চলেছেন। যাকে বলা হয় কর্ম ও কর্মস্থলের ঘর। এই সময়ে এই রাশির জাতকরা কোনও নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। এছাড়াও, যারা চাকরি করেন তাঁরা এই সময় পদোন্নতি এবং বেতনে ইনক্রিমেন্ট পেতে পারেন। এই সময়ে কাজের ধরন উন্নত হবে যার কারণে সিংহ রাশির মানুষরা অফিসে সকলের কাছ থেকে সাধুবাদ পাবেন। কাজের ক্ষেত্রে ও ব্যবসার ক্ষেত্রে উন্নতি ঘটবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+