Sun Transit In Pushya Nakshatra: পুষ্য নক্ষত্রে প্রবেশ করে সূর্য ভাগ্যের দ্বার খুলবে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, সূর্য যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে, ঠিক তেমনি সূর্য যখন নক্ষত্র পরিবর্তন করে তখনও কিন্তু সকল রাশির ওপরে শুভ-অশুভ নানান প্রভাব ফেলে। ২০ জুলাই সূর্য গ্রহ পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে বিকেল পাঁচটা আট মিনিটে, ২৭ টি নক্ষত্রের মধ্যে অষ্টম নক্ষত্রই হলো পুষ্য নক্ষত্র।

এই নক্ষত্র মূলত বৃহস্পতি ও শনি দ্বারা পরিচালিত হয়, সূর্য পূষ্য নক্ষত্রে প্রবেশ করার কারণে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, দেখুন।

Sun Transit In Pushya Nakshatra

মেষ রাশি

সূর্য নক্ষত্র প্রবেশ করার কারণে মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় যে কাজ করবেন সেই কাজেই আপনার জীবনে সাফল্য আসবে। আর্থিকভাবে উন্নতি লাভ করতে পারবেন। সমাজে সম্মান বাড়বে আপনার, এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় কঠিন পরিশ্রম করলে আপনার জীবনে সফলতা আসবে। ব্যবসায় আর্থিক লাভ হবে আপনার।এই সময় কেরিয়ারের জন্য আপনাকে ভাবতে হবে না, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখই দেখবেন। এসময় নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে সাফল্য আসবে।

Sun Transit In Pushya Nakshatra

কর্কট রাশি

কর্কট রাশির (cancer) জাতক জাতিকারা চাকরি থেকে ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবেন। এসময় যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। আর্থিক দিকে উন্নতি লাভ করতে পারবেন। মানসিক চাপ আপনার অনেকটাই কমে যাবে। আপনার কাজে সকলে মুগ্ধ হবেন। আপনি এতদিন যে আইনি মামলায় জড়িয়ে ছিলেন সেই আইনি মামলা থেকে মুক্তি পাবেন। আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বাড়বে, কাজের জন্য বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন আপনি।

ধনু রাশি

ধনু রাশির(Sagittarius)জাতক-জাতিকাদের জীবনের সাফল্য আসবে। শুধু তাই নয়, আপনারা দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখের মুখ দেখবেন, অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। আপনার মানসিক চাপ ক্রমশ কমবে, আত্মবিশ্বাস বাড়তে থাকবে, পারিবারিক ব্যবসা আপনার বেশ সাফল্য লাভ হবে।মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+