সূর্যদেবের গোচরের ফলে এই রাশিদের জীবন হয়ে উঠবে দুর্বিষহ, জানুন বাঁচার উপায়
গ্রহের রাজা সূর্যদেব আগমী ১৭ অক্টোবর নিজের রাশি বদলাতে চলেছে। সূর্যদেব এইদিন কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে। সূর্যের এই গোচর কালে অনেক রাশির বেশ লাভ হতে চলেছে। অন্যদিকে এমন কিছু রাশি রয়েছে, যাদের এই সময় ভারী সমস্যার সম্মুখীন হতে হবে। এদের হয়ে থাকা কাজও বিগড়ে যাবে এবং বাড়িতে অশান্তি হতে পারে। আসুন জেনে নিন কোন রাশিদের এই সমস্যার সম্মুখীন হতে হবে এবং এর থেকে বাঁচার উপায় কি।

কুম্ভ রাশি
সূর্য দেবের গোচরের পর এই রাশিদের পারিবারিক জীবনে অশান্তির মুখোমুখি হতে হবে। ঘরে অশান্তি বাড়বে, এতে মানসিক স্বাস্থ্য খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে এমন পরিস্থিতির সৃষ্টি হবে যা আপনার জন্য প্রতিকূল হবে। চেষ্টা করুন সমস্যাগুলিকে আলোচনার মাধ্যমে সমাধান করার। কোনও নতুন কাজ বা সফর এই সময় করবেন না। রেহাই পেতে সূর্য গ্রহের সঙ্গে যুক্ত মন্ত্রের ১০৮ বার জপ করুন।

কর্কট রাশি
এই রাশির জাতকদের স্বাস্থ্যের সঙ্গে যুক্ত সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার মুখের ভাষা কঠিন থাকবে, যার ফলে অন্যদের সঙ্গে আপনার ঝগড়া বাড়বে। আপনাকে যে কাজের দায়িত্ব দেওয়া হবে তা সময় থাকতে করতে পারবেন না। রোজ বাড়ি থেকে বের হওয়ার আগে বড়দের আশীর্বাদ নিতে ভুলবেন না। কোনও নতুন সম্পত্তি বা বাহন কেনার কথা ভাবতে পারেন এবং বড়দের পরামর্শ অবশ্য নিন।

মেষ রাশি
ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের সময় ভালো যাবে না। ব্যবসায় কোনও নতুন চুক্তি করার আগে সব কাগজপত্র খুঁটিয়ে পড়ে নিন। নিজের ভাবমূর্তি নিয়ে সতর্ক থাকুন এবং কারোর সঙ্গে কথা বলার সময় কোনও কড়া শব্দের ব্যবহার করবেন না। বিবাহিত মানুষদের জীবনে সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। তাঁর সঙ্গে কথাবার্তার মাধ্যমে তা সমাধান করার চেষ্টা করুন। এই সমস্যা থেকে মুক্তি পেতে সকালে ঘুম থেকে ওঠার পরই খোলা চোখে সূর্যের দর্শন করুন।

কন্যা রাশি
এই রাশির মানুষদের আমদানীর সঙ্গে যুক্ত সমস্যার সম্মুখীন হতে হবে। এদের আয়ের তুলনায় খরচ বেশি হবে। কোনও কাজ সময়ে সম্পূর্ণ করার সময় সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে।। রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। প্রতিকারের জন্য রোজ আদিত্য হৃদয় স্ত্রোত্রের পাঠ করা শুরু করুন।

মিথুন রাশি
সূর্যের গোচর হওয়া আপনার দাম্পত্য জীবনে অনেক ধরনের চড়াই-উৎরাই নিয়ে আসবে। পরিশ্রম করার পরও আপনার ইচ্ছা অনুযায়ী কর্মস্থানে পরিণাম পাবেন না। যার জন্য আপনার রাগ বাড়বে। এই রাগ আপনার কর্মস্থলে ও পরিবারের ওপর গিয়ে পড়বে। এর জন্য আপনার ভাবমূর্তিতে প্রভাব পড়তে পারে। এই খারাপ সময় থেকে বের হওয়ার জন্য রবিবার করে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন, স্বস্তি পাবেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications