সূর্যদেবের গোচর এই রাশির জাতকদের করে তুলবে মালামাল, ভাগ্যের সঙ্গ পাবেন তাঁরা

জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রত্যেক গ্রহ একটি নিশ্চিত সময় পর রাশি পরিবর্তন করে। আর গ্রহের রাশি পরিবর্তনকে জ্যোতিষে খুব গুরুত্ব সহকারে দেখা হয়। এই রাশি পরিবর্তন কিছু রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হয় আবার কিছু রাশির ক্ষেত্রে তা অশুভ। জেনে রাখুন সূর্য গ্রহ ইতিমধ্যেই ১৭ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করে গিয়েছে। যার প্রভাব দেখা যাচ্ছে বিভিন্ন রাশির ওপর।

সূর্যদেব ভালো ফল প্রদান করবে না

সূর্যদেব ভালো ফল প্রদান করবে না

জ্যোতিষ অনুসারে, সূর্যদেব তুলা রাশিতে থাকলে ভালো ফল প্রদান করে না কারণ তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র এবং জ্যোতিষ অনুসারে শুক্র ও সূর্যের মধ্যে শত্রুতার ভাব রয়েছে। এইজন্য সূর্যদেবের গোচর সব রাশিদের ওপর পড়ে। কিন্তু এমন কিছু রাশি রয়েছে যাদের এই সময় ব্যবসায় সফলতা ও কেরিয়ারে উন্নতির যোগ তৈরি হয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেই রাশিদের বিষয়ে।

মিথুন রাশি

মিথুন রাশি

সূর্যদেবের গোচর আপনাদের জন্য শুভ ফলদায়ক প্রমাণিত হতে পারে। কারণ সূর্যদেব আপনার গোচর কুণ্ডলীর পঞ্চম ঘরে গোচর করছে। একে সন্তান, প্রেম সম্বন্ধ ও উচ্চ শিক্ষার ঘর বলে মানা হয়ে থাকে। এইজন্য এই সময় আপনার সন্তান প্রাপ্তি হতে পারে। এর সঙ্গে আপনি সন্তান পক্ষ থেকে কোনও শুভ সংবাদ পেতে পারেন। অন্যদিকে প্রেমের সম্পর্কও আপনার আরও মজবুত হবে। এর সঙ্গে আপনি যদি কোনও নতুন চাকরির খোঁজ করছেন তবে এই সময় নতুন চাকরি পেতে পারেন। অন্যদিকে মিথুন রাশির বুধদেবের আধিপত্য রয়েছে এবং জ্যোতিষ অনুসারে সূর্যদেব ও বুধ গ্রহের মধ্যে মিত্রতার ভাব আছে। এইজন্য সূর্যের গোচর আপনাদের জন্য লাভজনক প্রমাণিত হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

আপনাদের জন্য সূর্যের রাশি পরিবর্তন লাভজনক সিদ্ধ হতে পারে। কারণ সূর্যদেব আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে সঞ্চারণ করতে চলেছে। যেটাকে রোগ ও শত্রুর স্থান বলে মানা হয়। তাই এই সময় আপনার পরাক্রম ও সাহস বৃদ্ধি হতে পারে। এর সঙ্গে শত্রুর ওপর আপনার বিজয় প্রাপ্তি হতে পারে। সূর্যদেবের প্রভাবে আপনার কোর্ট-আদালতের মামলাতে সফলতা পাবেন। আপনি এই সময় একটি ফিরোজা রত্ন ধারণ করতে পারেন। এটা আপনার জন্য শুভ প্রমাণিত হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

সূর্য গ্রহের গোচর আপনাদের সবক্ষেত্রে সফলতা দেবে। কারণ সূর্যদেব ও আপনার রাশির হতে পারে। যে বিষয় নিয়ে আপনি কাজ করছেন তাতে সফলতা মিলবে। এর সঙ্গে এই সময় আপনার বিদেশ সফরের যোগ তৈরি হচ্ছে। এর সঙ্গে আপনার গলা সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। আপনাকে সব কাজ খুব সাবধানতা মেনে করতে হবে। এই সময় আপনি পান্না রত্ন ধারণ করতে পারেন, যা আপনার জন্য লাভদায়ক প্রমাণিত হবে।


(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+