অক্টোবরে সূর্যের গোচর এই রাশিদের ভাগ্য করবে উজ্জ্বল, পূরণ হবে মনের সব ইচ্ছা
জ্য়োতিষ শাস্ত্র অনুসারে সূর্য প্রত্যেক মাসে রাশি পরিবর্তন করে। সূর্য আত্মবিশ্বাস, সফলতা, পিতা, গুরু ও ক্ষমতার কারক। সূর্যের গোচর সব ১২ রাশির জাতকদের ওপর খুব বড় প্রভাব ফেলবে। আগামী ১৭ অক্টোবর সূর্য তুলা রাশিতে গোচর করতে চলেছে। সূর্য এই রাশিতে একমাস পর্যন্ত থাকবে। তুলা রাশির অধিপতি শুক্র, যা বিলাসবহুল, সুখ ও প্রেমের কারক হিসাবে মানা হয়ে থাকে। শুক্রের রাশি সূর্যের প্রবেশ ৫ রাশির জাতকদের জন্য খুবই শুভ প্রমাণিত হবে। আসুন জেনে নেওয়া যাক ভাগ্যশালী রাশি কোনগুলি, যাদের সূর্যের রাশি পরিবর্তন শুভ বলে প্রমাণিত হবে।

বৃষ রাশি
সূর্যের গোচর বৃষ রাশির জাতকদের জন্য খুবই লাভ দেবে কারণ সূর্য শুক্রের রাশি তুলাতে প্রবেশ করতে চলেছে এবং বৃষ রাশির অধিপতিও শুক্র গ্রহ। বৃষ রাশির জাতকদের এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়া যাবে। প্রত্যেক কাজে সফলতা মিলবে। চাকরিজীবিদের নতুন চাকরি ও পদোন্নতি লাভ হবে। অন্যদিকে ব্যবসায় গতি আসবে এবং অর্থলাভ হবে।

সিংহ রাশি
সূর্যের রাশি পরিবর্তন সিংহ রাশি রাশির জাতকদের কেরিয়ারে লাভ দেবে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। স্বাস্থ্য ভালো থাকবে। কাজের চাপ ও অশান্তি একটু মানসিক সমস্যা সৃষ্টি করলেও সফলতা পাওয়ার পর স্বস্তিও অনুভব করবেন।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের সূর্যের গোচর লাভদায়ক বলে প্রমাণিত হবে। কেরিয়ারের সঙ্গে যুক্ত কোনও শুভ খবর পাওয়া যেতে পারে। পদোন্নতি বা নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। আকস্মিক ধনলাভও হতে পারে। ব্যবসায় লাভ হবে।

মকর রাশি
সূর্যের তুলা রাশিতে গোচর মকর রাশির জাতকদের জন্য লাভ দেবে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। কাজের জায়গায় আপনার কর্মের প্রশংসা করা হবে। কোনও ধার্মিক যাত্রায় যেতে পারেন। অর্থলাভ হতে পারে। সম্মান বাড়বে।

মীন রাশি
মীন রাশির জন্য সূর্যের রাশি পরিবর্তন খুবই শুভ সময় নিয়ে আসবে। এই জাতকদের ভাগ্যের সঙ্গ পাওয়া যাবে এবং সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অর্থলাভ হবে কিন্তু লোকসানও হতে পারে, তাই এইদিকে নজর রাখুন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications