কিছুদিন পর সূর্যের গোচর, দিওয়ালীর আগেই এই রাশিকে থাকতে হবে সতর্ক
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সূর্যের রাশি পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে আর এই পরিবর্তনের প্রভাব সব ১২টি রাশির ওপর পড়তে দেখা যাবে। তবে সব রাশির ওপর এর প্রভাব আলাদা আলাদা হবে। গ্রহের রাজা সূর্যদেব প্রত্যেক মাসে নিজের রাশি পরিবর্তন করেন এবং সেই রাশিতে তিনি প্রায় একমাস মতো থাকেন। এই বার সূর্যদেব দিওয়ালীর প্রায় এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে, এখানে প্রবেশ করতেই সূর্যদেব নিম্নগামী হয়ে যাবে। আসুন জেনে নিই সূর্যের তুলা রাশিতে প্রবেশ বৃশ্চিক রাশি ও লগ্নের লোকেদের ওপর কী ধরনের প্রভাব পড়তে চলেছে।

খারাপ লোকদের সঙ্গে পরিচয় হবে
সূর্যের গোচরের কারণে বৃশ্চিক রাশির জাতকদের পরিচয় এই সময় খারাপ ও বাজে স্বভাব রয়েছে এমন মানুষদের সঙ্গে। এরকম অবস্থায় নিজের চেতনা প্রয়োগ করুন এবং সহজে কাউকে বিশ্বাস করবেন না। এই সময় বেশি খরচ করতে যাবেন না, কারণ এমন পরিস্থিতিতে আপনি আপনার মান-সম্পত্তি ও প্রতিপত্তির কারণে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে পারেন।

স্বাস্থ্যের প্রতি নজর দিন
ছোট ছোট কথায় চিন্তা করা ছেড়ে দিন। খুব বেশি চিন্তা করলে মাইগ্রেনের সমস্যা হতে পারে। অফিসে কাজের চাপের কারণে প্রচুর পরিশ্রম করতে হতে পারে, তবে কাজের পাশাপাশি ঠিকভাবে ঘুমানোও প্রয়োজন। নয়তো চোখে ব্যথা, চোখ থেকে জল বের হওয়া এ ধরনের সমস্যা হতে পারে। সময় থাকতে কোনও ভালো চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে চোখ দেখিয়ে নিন। আর্থিক বা অন্য কোনও সমস্যার কারণে আপনার স্বভাব একটু খিটখিটে হতে পারে। কিন্তু নিজের মনকে শান্ত রাখুন। আপনার এই ব্যবহারের কারণে বন্ধু ও পরিজনরা আপনার থেকে রুষ্ট হতে পারেন।

প্রতিকূল সময় থাকবে
ব্যবসার দৃষ্টিকোণ থেকে সময় প্রতিকূল থাকবে, এইজন্য কোনও নতুন বিনিয়োগের আগে ভালো করে তা যাচাই করে নিন নয়তো আপনার সঙ্গে প্রতারণা হতে পারে। অর্থহানির আশঙ্কা দেখা দিতে পারে। এই সময় খুব ভেবেচিন্তে পা ফেলুন। কারণ অর্থ সঙ্কট থেকে বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে।

ধৈর্য্য ধরে থাকুন
এরকম পরিস্থিতিতে নিজের ধৈর্য্য ধরে রাখুন। গ্রহের স্থিতির কারণে অপমান, ধন হানি, বন্ধুদের সঙ্গে বিবাদ হবে, এর পাশাপাশি আপনার স্বভাবেও ধূর্ততা তথা খারাপ হয়ে যাবে। তাই এই সময়টায় একটু সামলে থাকুন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications