সূর্য গোচরের সুফল পেতে চলেছে এই রাশির জাতক, ধনপ্রাপ্তির সঙ্গে পাবেন চাকরিতে পদোন্নতি

‌সূর্যদেব প্রত্যেক রাশিতে একমাসের জন্য প্রবেশ করে আর এই বছরের চলতি মাসের ১৬ তারিখ রাতে সূর্যদেব কর্কট রাশিতে প্রবেশ করার পাশাপাশি চন্দ্রমার ঘরে থাকতেও যাচ্ছে। কর্কট রাশিকে চন্দ্রমার ঘর এইজন্য বলা হয় যে এই রাশির অধিপতি চন্দ্রমা। চন্দ্রমার ঘরে প্রবেশ করার পর এবং সেখানে সূর্যদেবের একমাস পর্যন্ত বিরাজ বিভিন্ন রাশির ওপর আলাদা আলাদা প্রভাব পড়বে। আজকে আমরা জেনে নেব যে তুলা রাশির ওপর এই গোচরের কেমন প্রভাব পড়তে চলেছে।

চাকরিতে পদোন্নতি

চাকরিতে পদোন্নতি

এই সময় তুলা রাশির জাতক, যাঁরা চাকরি করেন, তাঁদের পদোন্নতি পাওয়ার সুযোগ প্রাপ্ত হবে। অফিসে তৈরি হওয়া উন্নতির তালিকায় আপনার নাম সবার ওপরে থাকতে পারে। এই পদোন্নতি তুলা রাশির জাতক, তাঁর পরিবার ও বন্ধুদের মধ্যে প্রসন্নতা নিয়ে আসবে। পদোন্নতির এই সময়টা আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সেলিব্রেট করবেন, এই পদোন্নতি থেকে আপনার আর্থিক লাভ হতে চলেছে কারণ এরমধ্যে আপনার পে স্কেল সংশোধন করা হবে।

আর্থিক লাভ হবে

আর্থিক লাভ হবে

সূর্যদেবের কর্কট রাশিতে প্রবেশের প্রভাব তুলা রাশির জাতকদের ওপর এমনভাবে পড়বে যে তাঁরা যে কাজেই হাত দিক না কেন সফলতা তাঁদের পায়ে লুটিয়ে পড়বে। বিদ্যার্থীদের জন্য এই সময় পরীক্ষায় সফলতা পাবে। যে সমস্ত যুবকরা চাকরির জন্য আবেদন করেছেন বা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচেষ্টা করেছেন তার পরিণাম তাঁদের পক্ষে থাকবে। চাকুরিজীবিদের জন্য সংস্থার পরিবেশ ভালো থাকবে। এই সময় বড় বড় ব্যবসায়িক চুক্তি চুড়ান্ত হতে চলেছে যেটাতে ভালো উপার্জন হতে পারে। রিয়্যাল এস্টেট ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের কোনও বড় প্রজেক্ট আসতে পারে।

পুরনো বন্ধুদের সঙ্গে দেখা–সাক্ষাৎ

পুরনো বন্ধুদের সঙ্গে দেখা–সাক্ষাৎ

তুলা রাশির জাতকদের জন্য এই সময় ধন সুখ, স্বভাব সুখ ও মিত্র সুখ প্রাপ্ত হবে। অর্থাৎ আর্থিক দিক থেকে কোনও বড় লাভ প্রাপ্ত হবে তো অন্যদিকে স্বভাবে বদল দেখতে পাওয়া যাবে। এই সময় তুলা রাশির জাতকদের মধ্যে রুষ্টতা গায়েব হয়ে সেই জায়গায় বিনম্রতা, কোমলতায় বদলে যাবে। শুধু তাই নয়, আপনি আপনার বন্ধুদের সঙ্গে শুধু দেখাই করবেন না বরং তাঁদের সঙ্গে আনন্দ-মজা করে এমন সময় কাটাবেন যা বহুদিন পর্যন্ত তা আপনি মনে রেখে দেবেন। কিছু যোগাযোগ না হওয়া পুরনো বন্ধুদের সঙ্গেও দেখা হবে যাঁদের আপনি প্রায়ই মনে করেন কিন্তু কোনও সম্পর্ক সূত্র পাচ্ছিলেন না। এরকম বন্ধুদের সঙ্গে আপনি বসেকিছু সময়ের জন্য নিজের শৈশবে চলে যাবেন।

বন্ধুত্ব বাড়বে রাজ্যের প্রশানিক কর্মকর্তাদের সঙ্গে

বন্ধুত্ব বাড়বে রাজ্যের প্রশানিক কর্মকর্তাদের সঙ্গে

এই সময়ে, আপনি রাজ্যের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এবং সমাজের অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারেন, যা ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত হবে। এই ধরনের বন্ধুত্বকে বাড়তে দিন কারণ আজ যে বন্ধুত্ব বাড়ছে, ভবিষ্যতে আপনার দরকার হবে। মনে রাখবেন যে শুধুমাত্র আপনি এটি থেকে সুবিধা পেতে যাচ্ছেন। বিদ্বজন, সাধক ও সজ্জনদের সমর্থন পাবেন, যাদের উপস্থিতি থেকে আপনি পরোক্ষ সুবিধা পাবেন। তাঁদের দিকনির্দেশনা এবং আশীর্বাদ আপনার জীবনে উৎকর্ষ সাধন করবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

মঙ্গল–রাহুর যোগ ও বক্রী শনির প্রকোপ পড়ছে গোটা বিশ্বে, সাবধানে থাকুন এই সময়

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+