সূর্য গোচরের ফলে তৈরি হচ্ছে সপ্তম যোগ, এই রাশিদের জীবন দুর্বিষহ হবে এই সময়

১৬ জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। যেখানে সূর্য প্রায় একমাস পর্যন্ত থাকবে। সূর্যের এই গোচর আলাদা-আলাদা রাশিদের ওপর নানানভাবে প্রভাব ফেলবে। যখনই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে তখনই সপ্তম যোগ তৈরি হবে। এই যোগের উপস্থিতির অর্থ হল সূর্য কর্কট রাশিতে থাকবে এবং শনি মকর রাশিতে থাকবে। দু'‌টো গ্রহ একে-অপরের সপ্তম ভাবে গোচর করবে। এর আগে সূর্য মিথুন রাশিতে গোচর করছিল। ১৬ জুলাই একাদশীও রয়েছে। এটি কামিকা একাদশী বলেও পরিচিত।

সমা–সপ্তম যোগ

সমা–সপ্তম যোগ

জ্যোতিষ মতে, সমা-সপ্তম যোগের প্রভাব সব রাশিদের জীবনের ওপর পড়ে। তবে কিছু বিশেষ রাশি রয়েছে যাঁদের সাবধান থাকা এই সময় জরুরি। এই রাশিদের মধ্যে কর্কট, মকর, সিংহ, মিথুন ও মীন রাশি রয়েছে। একটু অসাবধানতা সমস্যার কারণ হতে পারে। অন্য রাশিদের জন্য এই সময় মিশ্র প্রভাব থাকবে এবং কিছু রাশির জন্য এই সময় ভালো পরিণাম পাওয়া যাবে। জানুন সূর্য গোচরের প্রভাব সম্পর্কে।

ককর্ট রাশি

ককর্ট রাশি

চাকুরিজীবীদের জন্য চিন্তার সময় চলে এসেছে। কোনও ধরনের ঝগড়ায় নিজেকে জড়াবেন না। আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে। অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। আপনার আচরণের কারণে মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। ব্যবসা ও চাকরিতে যে কোনও বিষয় আপনাকে চিন্তিত করতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

আপনার কোনও গোপন কথা সামনে চলে আসায় সমস্যা বাড়তে পারে। ভালো হয়, আপনি আপনার পরিকল্পনাগুলি গুপ্ত রাখুন। ঘরে অশান্তির পরিবেশ থাকবে। অর্থ লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকুন। নতুন বিনিয়োগ থেকে বাঁচুন এবং কাউকে ঋণ দেওয়ার আগে ভাবনা-চিন্তা করুন।

মকর রাশি

মকর রাশি

আপনি যদি এই সময় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন তবে একবার ভেবে নিন। আপনার ভুল সিদ্ধান্ত জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। খরচ বাড়বে এবং আর্থিক পরিস্থিতি দুর্বল হতে পারে, আপনার কাছে উপলব্ধ জিনিসগুলি অল্প ব্যবহার করলে ভাল হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির মানুষদের এই সময় স্বাস্থ্যের প্রতি একটু সচেতন থাকতে হবে। বাড়িতে অসুখ ঢুকতে পারে। অর্থ ব্যয় হবে। নিজের শব্দের ওপর নিয়ন্ত্রণ রাখুন। আপনার শব্দ আপনার সমস্যা বাড়াতে পারে।

মীন রাশি

মীন রাশি

২০২০ সালের শুরু থেকেই মীন রাশির লোকদের জন্য সময় খুব একটা ভালো যাচ্ছে না। তবে সমা-সপ্ত যোগ তৈরি হতেই আপনার বড় লোকসান হতে চলেছে। আর্থিক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। খরচ ও ঋণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোনও ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সাবধানে যান চালান। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+