জন্মাষ্টমীর আগে সূর্যদেবের গোচর, এই রাশিদের ভাগ্য চমকাতে চলেছে শীঘ্রই

অগাস্ট মাসের দ্বিতীয় অংশ কিছু রাশিদের জন্য খুব ভালো প্রমাণিত হবে। এই রাশিদের ওপর ভগবান শ্রীকৃষ্ণ ও সূর্যদেবের জমিয়ে কৃপা বর্ষণ হবে। ১৮ অগাস্ট ২০২২ ভাদ্রপদ মাসের অষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হবে আর এর ঠিক একদিন আগে ১৭ অগাস্ট সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। এখন সূর্য কর্কট রাশিতে রয়েছে। সূর্যের সিং রাশিতে প্রবেশ এই রাশিদের পদ-অর্থ-প্রতিষ্ঠা দেবে। আসুন জেনে নেওয়া যাক অপার লাভ পাওয়া সেই ভাগ্যবান রাশীগুলি কোনটি।

মেষ রাশি

মেষ রাশি

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর একদিন আগে সূর্যের গোচর মেষ রাশিদের জন্য ভালো দিন নিয়ে আসতে চলেছে। এদের ভাগ্য সহায় থাকবে। আটকে থাকা কাজ আবার শুরু হবে। অর্থ লাভ হবে। প্রেম, বৈবাহিক জীবন এই সময় ভালো থাকবে।

কর্কট রাশি

কর্কট রাশি

সূর্য এখন কর্কট রাশিতেই রয়েছে এবং ১৭ অগাস্ট রাশি পরিবর্তন করে এর থেকে বেরিয়ে যাবে। সূর্যের কর্কট রাশি থেকে বেরিয়ে যাওয়া এই রাশিদের লাভ করাবে। এরা এদের কেরিয়ারে বড় উন্নতি পেতে পারে। চাকরিতে বদলি, পদোন্নতি ও নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। এই পরিবর্তন ভবিষ্যতের জন্য ভালো প্রমাণিত হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

সূর্য সিংহ রাশিতেই প্রবেশ করবে আর এই পরিবর্তন সিংহ রাশির জাতকদের জন্য ভালো প্রমাণিত হবে। এই জাতকরা সম্মান পাবেন। অনেক সমস্যার সমাধান হবে। পদোন্নতি পাওয়া যাবে। যদি কোনও মামলা আদালতে বিচারাধীন রয়েছে তবে সেখান থেকে সমাধান পাওয়া যাবে। কেরিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর পাওয়া যেতে পারে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য সূর্যের গমন শুভ হবে। তারা অর্থ লাভ করবে। কর্মজীবনে সুবিধা হবে। বিশেষ করে ব্যবসায়ীরা বড় মুনাফা পাবেন। তাদের ব্যবসা ভালো চলবে এবং বড় অর্ডার পাওয়ার, লাভ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+