অগাস্টে সূর্যের স্থান পরিবর্তনে শুভ হবে এইসব রাশির জন্য, রয়েছে ব্যাপক আর্থিক লাভের যোগ

অগাস্টে সূর্যের স্থান পরিবর্তনে শুভ হবে এইসব রাশির জন্য, রয়েছে ব্যাপক আর্থিক লাভের যোগ

জ্যোতিষশাস্ত্র অনুসারে সকল গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর নিজের অবস্থান পরিবর্তন করে থাকেন। আর যখন কোনও গ্রহের স্থানান্তর ঘটে তখন এটি সকল রাশির মানুষের জীবনের উপরেই সরাসরি প্রভাব ফেলে। সনাতন পুরাণ ও জ্যোতিষ মতে গ্রহদের অধিপতি হিসেবে বিবেচিত করা হয় সূর্যদেবকে। আর প্রতি ৩০ দিন অর্থাৎ ১মাস অন্তর নিজের স্থান পরিবর্তন করেন সূর্যদেব। সেই মতই গত ১৭ অগাস্ট স্থান পরিবর্তন করে নিজের রাশিতে প্রবেশ করেছেন সূর্য, আর আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই উপবিষ্ট থাকবেন তিনি। এর প্রভাব সব রাশির উপরেই কম বেশি পড়লেও কয়েকটি রাশির জাতক জাতিকারা সূর্যের এই স্থান পরিবর্তনে বিশেষ লাভ পাবেন। এই সময় তাঁদের অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন রাশি সূর্যের অবস্থান পরিবর্তনের ফলে লাভ পেতে চলেছেন।

কর্কট রাশি

কর্কট রাশি

সূর্যদেবের এই স্থান পরিবর্তন এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে পারে। কারণ সূর্যদেব এই রাশি থেকেই নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করেছেন। এই সময় সূর্য কর্কট রাশির জন্মছকের দশম স্থানে রয়েছেন যাকে সম্পদ ও বক্তৃতার স্থান হিসেবে বিবেচিত হয়। তাই এই সময়ে আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকা টাকা এই সময় উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পারিবারিক আর্থিক অবস্থাও আগের চেয়ে মজবুত হবে। এই সময় চেষ্টা করলে নতুন ভালো কোনও চাকরি পেতে পারেন। কিংবা চাকরিতে পছন্দসই জায়গায় বদলি হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও এই সময় লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসা যদি সূর্য এবং বুধ সম্পর্কিত জিনিসের হয় তাহলে এই সময়ের মধ্যে ভাল অর্থ উপার্জন হবে। একই সঙ্গে এই রাশির অধিপতি হলেন চন্দ্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য এবং চন্দ্র একে অপরের মিত্র গ্রহ। আর তাই সূর্যদেবের এই যাত্রা এই রাশির পারিবারিক ক্ষেত্রেও উপকারী প্রমাণিত হতে পারে।

 তুলা রাশি

তুলা রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে সূর্যদেবের অবস্থান পরিবর্তনের ফলে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই শুভ হতে চলেছে। এই সময় তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের কর্মজীবনে অভূতপূর্ব সাফল্য লাভ করবেন। এই রাশির জন্মছক থেকে সূর্যদেবের পরিবর্তন ঘটেছে একাদশ ঘরে, যা আয় ও লাভের ঘর হিসেবে বিবেচিত হয়। অতএব, এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের আয় ভালোই বৃদ্ধি পেতে পারে। এছাড়াও, এই সময় নতুন কোনও উত্স থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। চাকরির পাশাপাশি ব্যবসায় হঠাৎ লাভ হতে পারে। এই সময় কোনও সম্পত্তিতে বিনিয়োগ করলে বা শেয়ারে আর্থিক বিনিয়োগ করলে তা থেকে ভবিষ্যতে অনেক টাকা উপার্জন করার সম্ভাবনা রয়েছে। আদালতে চলতে থাকা কোনও মামলায় সাফল্য পেতে পারেন। এর পাশাপাশি এই সময় সন্তান লাভের সুখবরও পেতে পারেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

সূর্যদেব স্থান পরিবর্তন করে এই রাশিতে দশম ঘরে গমন করেছেন। এই সময় কোনও নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। এছাড়াও যদি চাকরি করেন তাহলে বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কাজের উন্নতি হবে। সেই সঙ্গে কর্মক্ষেত্রেও প্রশংসিত হতে পারেন, শুধু তাই নয়, কর্মক্ষেত্রে সিনিয়রদের সমর্থন পেতে পারেন। এই রাশির জাতক জাতিকারা ব্যবসায় ভালো টাকা লাভ করতে পারেণ।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

সূর্যের অবস্থান পরিবর্তন এই রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ হতে চলেছে। এই সময় নতুন কোনও ভালো কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কাজের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হওয়ার অবকাশও রয়েছে। সামান্য চেষ্টা করলেই এই সময় উন্নতি হাতের মুঠোয় চলে আসবে। সেই সঙ্গে যাঁরা ব্যবসা করেন তাঁরাও ভালো মুনাফা লাভ করতে সক্ষম হবেন। এই সময় শেয়ার বাজারে টাকা লাগালে তা থেকে আগামী দিনে ভালো টাকা লাভ করা যাবে। স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে। পারিবারিক ঝামেলা থেকেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গোপন কোনও শত্রু থাকলে সে কোনও ক্ষতি করতে পারবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+