মেষ রাশিতে বুধ–সূর্যের মিলনে বুধাদিত্য যোগ, লাভবান হবেন এই রাশির জাতকরা
মেষ রাশিতে বুধ–সূর্যের মিলনে বুধাদিত্য যোগ, লাভবান হবেন এই রাশির জাতকরা
জ্যোতিষ শাস্ত্র মতে সূর্য ও বুধের একত্রিত হওয়ায় বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। ১৪ এপ্রিল সূর্য মেষ রাশিতে গোচর করেছে। এর আগে বুধ মেষ রাশিতে প্রবেশ করে ফেলেছে। বুধ এই রাশিতে ২৫ এপ্রিল পর্যন্ত থাকবে। এরকম অবস্থায় সূর্য ও বুধের একত্রিতকরণে মেষ রাশিতে বুধাদিত্য যোগের সৃষ্টি হবে। জ্যোতিষ শাস্ত্র মতে কিছু রাশির ওপর সবচেয়ে বেশি এই বুধাদিত্য যোগের প্রভাব অধিকতর পড়বে। আসুন সেই সব রাশিদের বিষয়ে জেনে নেওয়া যাক।

মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশিতে সূর্য ও বুধের মিলন ঘটছে। যার কারণে বুধাদিত্য যোগ গঠিত হচ্ছে। বুদ্ধাদিত্য যোগের প্রভাবে সাহস ও শক্তির ব্যাপক বৃদ্ধি ঘটবে। সেই সঙ্গে আত্মবিশ্বাসও বাড়বে। অর্থ বিনিয়োগের জন্য এই সময়টি শুভ প্রমাণিত হবে। এ ছাড়া আয়ও বাড়বে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা বুধাদিত্য যোগের সুফল পাবেন। বুধাদিত্য যোগের কারণে অর্থনৈতিক অবস্থার ইতিবাচক উন্নতি হবে। সমাজে সম্মান বাড়বে এবং তার লাভ পাবেন। এ ছাড়া বিদেশ সংক্রান্ত কাজে অর্থ লাভ হবে।

মিথুন রাশি
বুধাদিত্য যোগের সুফল পাবেন এই রাশির জাতকরা। প্রকৃতপক্ষে, এই রাশির অধিপতি বুধ এবং সূর্যের সঙ্গে যুক্ত হওয়ার কারণে চাকরিতে পদোন্নতির সুযোগ থাকবে। এর পাশাপাশি ব্যবসায়ও অর্থনৈতিক অগ্রগতি হবে। এই সময়ে, আপনি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তৈরিতেও সফল হবেন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকারা বুধাদিত্য যোগে অনেক উপকার পাবেন। বুধাদিত্য যোগ এই রাশির জাতকদের সৌভাগ্য বৃদ্ধি করবে। চাকরি-ব্যবসা সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications