রোহিনী নক্ষত্রে প্রবেশ সূর্যের, ৮ জুন পর্যন্ত শত্রুদের থেকে সাবধানে থাকবেন এই রাশিরা

সূর্যকে জ্যোতিষে গ্রহদের রাজা বলা হয়। সূর্যের স্থিতি একটুও যদি জীবনে পড়ে তবে জীবনে বড় প্রভাব পড়ে। সূর্য গ্রহ সম্প্রতি ২৫ মে নক্ষত্র পরিবর্তন করেছে। সূর্য রোহিনী নক্ষত্রে প্রবেশ করেছে এবং এর সঙ্গে সঙ্গে নোতপা শুরু হয়ে গিয়েছে। সূর্য ৮ জুন পর্যন্ত রোহিনী নক্ষত্রে থাকবেন। এর আগে সূর্য কৃত্তিকা নক্ষত্রে ছিল। সূর্যের রাশিচক্রের পরিবর্তনের মতো, নক্ষত্রের পরিবর্তনের প্রভাব ১২টি রাশির জাতকদের উপর পড়বে। এর মধ্যে এই পরিবর্তনটি ৩ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ নয়। ৮ জুন ২০২২ সাল পর্যন্ত শত্রুদের থেকে সাবধান থাকতে হবে।

মেষ রাশি

মেষ রাশি

সূর্যের নক্ষত্র পরিবর্তনের প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদের উপর শুভ বলা যায় না। এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। শত্রুরা তাদের ক্ষতি করতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। এই সময়টা একটু সংযমের সঙ্গে কাটান।

মকর রাশি

মকর রাশি

সূর্যের নক্ষত্র পরিবর্তনের কারণে মকর রাশির জাতকদের নেতিবাচক প্রভাবের মুখে পড়তে হতে পারে। এই রাশির জাতক জাতিকারা ব্যবসায়ী বা চাকুরীজীবী হোক না কেন, তাদের খুব সাবধানে থাকতে হবে। শত্রুরা ক্ষতি করতে পারে। আপনার পরিকল্পনাগুলি বিজ্ঞতার সাথে তৈরি করুন এবং সেগুলি কারও সাথে ভাগ করবেন না। এ সময় কথা কম বলুন এবং বেশি কাজ করুন। কটু কথা বলা সম্পূর্ণ এড়িয়ে চলুন।

মীন রাশি

মীন রাশি

সূর্য নক্ষত্র পরিবর্তনের কারণে তার প্রভাব মীন রাশির জাতকদের ওপর পড়বে। যেটা মোটেও শুভ হবে না। এই সময় লেন-দেন বুঝেশুনে করবেন এবং সাবধানে করবেন। বিশেষ করে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে, তা না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। তবে চাকরিপ্রার্থীরা খুব একটা সমস্যায় পড়বেন না। তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। এ ছাড়া শত্রুরা আপনার ওপর নজর রাখছে, সবকিছু সাবধানে করুন।

মরশুমের ওপর পড়বে প্রভাব

মরশুমের ওপর পড়বে প্রভাব

রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানকালে গরম থাকবে। এছাড়াও ধুলোর ঝড় বইবে। আবহাওয়ার উত্থান-পতন থাকবেই। একই সঙ্গে ৯ জুন সূর্য মৃগাশিরা নক্ষত্রে প্রবেশের পর বৃষ্টি হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+