Sun Transit August 2023: সূর্যের শুভ প্রভাবে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে আমরা গ্রহদের রাজা বলেই জানি। গ্রহদের রাজা সূর্য যখন স্থান পরিবর্তন করে তখন সকলের রাশির ব্যক্তিদের ওপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।

সূর্য গ্রহ চলতি মাসে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। এসময় তিন রাশির জাতক জাতিকাদের কেরিয়ার থেকে ব্যবসায় দারুন সাফল্য আসবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Sun Transit August 2023

তুলা রাশি

সূর্য স্থান পরিবর্তন করায় তুলা রাশির (libra) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। আর্থিক দিকে খুব উন্নতি হবে। জীবনে সাফল্য আসবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে। দাম্পত্য জীবনে সুখী হবেন আপনি। অংশীদারিত্ব ব্যবসা যারা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে খুব লাভ হবে। আপনার আর্থিক দিকে লাভ হওয়ার কারণে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।

বৃষ রাশি

সূর্য স্থান পরিবর্তন করায় বৃষ রাশির (Taurus) জাতক জাতিকারা সুখের মুখ দেখবেন। এই সময় আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে সূর্য। তাই আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন।চাকরিতে পদোন্নতি করার সম্ভাবনা রয়েছে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। এসময় যারা গবেষণার কাজে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে । বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক আপনার আরোও ভালো হবে। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Sun Transit August 2023

ধনু রাশি

ধনুরাশির (Sagittarius) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার সকল কাজে আগ্রহ বাড়বে। যদি আপনি ধর্মীয় কাজে যুক্ত থাকেন, সেখান থেকে সফলতা আসবে।আপনার চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার বেতন বৃদ্ধি হতে পারে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। সরকারি চাকরিজীবীদের জীবনের সাফল্য আসবে। দূরে কোথাও ঘুরতে গেলে আপনার জীবনে সাফল্য আসবে। শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় মনের কোনও ইচ্ছা পূরণ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+