Sun Transit 2023: সূর্যের স্থান পরিবর্তনে আর্থিক লাভ হবে কাদের, খরচ বাড়বে এদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্যকে আমরা গ্রহের অধিপতি বলেই জানি। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির উপরে নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।

১৭ জুলাই সকাল ৫ টা ৭ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য গ্রহ। ১৭ অগাস্ট দুপুর ১ টা ৩২ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য গ্রহ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। কারোর বা আর্থিক দিকে নানান অসুবিধায় পড়তে হবে। জানুন বারো রাশির ব্যক্তিদের কেমন যেতে চলেছে।

Sun Transit 2023

মেষ রাশি

সূর্য ঘর পরিবর্তন করে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের উত্থান পতনের মধ্য দিয়ে চলতে হবে। এসময় আপনাদের মন কখনোও স্থির থাকবে না। কোনও কাজে তেমনভাবে সফলতা পাবেন না। এসময় আপনাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নিন। জমি, জমা নিয়ে নানান অশান্তির সম্মুখীন হতে হতে পারে আপনাকে।

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) তৃতীয় ঘরে প্রবেশ করবে সূর্য। এসময় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হতে পারে। শুধু তাই নয়, আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। আধ্যাত্মিক দিকে আপনার আগ্রহ ক্রমশ বাড়তে থাকবে।


মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) দ্বিতীয় ঘরে সূর্যের প্রবেশ কিছু রাশির জাতক জাতিকারা শুভ সময় শুরু করবে। এসময় আপনি কারোর থেকে টাকা ধার নেবেন না। কারোর থেকে কাউকে টাকা ধার দেবেন না। নানান সমস্যা আসতে পারে জীবনে। তবে ভালো চিকিৎসকের পরামর্শে আপনি সুস্থ হয়ে উঠবেন। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনের সাফল্য মিলবে। তাঁরা সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা।

কর্কট রাশি

শুক্র ঘর পরিবর্তন করায় কর্কট রাশির (cancer) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার সন্তানের জন্য সুখবর পেতে পারেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। জীবনে সফল্য আসবে, যারা অবিবাহিত করেছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।

সিংহ রাশি

সিংহ রাশির (leo) দ্বাদশঘরে প্রবেশ করবে সূর্য। আপনি ভ্রমণে যেতে পারেন। তবে আপনার সেখানে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ,তাই সাবধানে থাকবেন। বিবাহ, আদালত সংক্রান্ত নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। কারো থেকে ঋণ নেবেন না।

কন্যা রাশি

কন্যা রাশির (virgo) একাদশ প্রবেশ করবে সূর্য। এসময় আপনার জীবনে সফলতা নিশ্চিত। যদি আপনি পড়াশোনার জন্য বিদেশে যাত্রা করতে চান করতে পারেন, পরিবেশ আপনার অনুকূলে থাকবে। প্রেম সংক্রান্ত নানান সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।

Sun Transit 2023

তুলা রাশি

তুলা রাশির (libra) ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। এসময়ে আপনি কোনও কাজে তেমন সফলতা অর্জন করতে পারবেন না। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দেবেন। এই সময় দূরে কোথাও ঘুরতে না যাওয়ার চেষ্টা করবেনম, সকল কাজে এগিয়ে যেতে পারবেন না আপনি।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির(Scorpio) নবমঘরে প্রবেশ করবে সূর্য, এই সময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন। সামাজিকভাবে আপনি খুব নাম করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। যদি নতুন ব্যবসা করেন যেখানে বিনিয়োগ করতে পারেন। ব্যবসা আপনি সাফল্যের মুখ দেখবেন, আর্থিকভাবে খুব লাভ হবে আপনার।

ধনু রাশি

সূর্য স্থান পরিবর্তন করায় ধনু রাশির (Sagittarius) জাতক-জাতিকাদের ভালো সময় শুরু হবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। পরিবারের সকলের সঙ্গে আপনাদের বিরোধ ছিল তা মিটে যাবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেবেন। আপনার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করে তবেই কোন কাজের সিদ্ধান্ত নেবেন। ব্যবসায়ের সাফল্যের সময় শুরু হবে।

মকর রাশি

মকর রাশি (Capricorn) সপ্তম ঘরে প্রবেশ করবে সূর্য। এসময় আপনার খুব একটা ভালো সময় নয়, সকলের সঙ্গে অশান্তি বাধতে থাকবে। পরিবারের সঙ্গে আপনার অশান্তি বা দাম্পত্য জীবন আপনি সুখের মুখ দেখবেন না। যদি আপনি সরকারি চাকরির পরীক্ষা দেন সেখানে ততটা সাফল্য অর্জন করতে পারবেন না।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের জন্য খুব শুভ সময় শুরু হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। শত্রুরা আপনার কোনোও ক্ষতি করতে পারবেন না। বিদেশে আপনি জমি জমা কিনতে পারেন। বাবা মায়ের শরীরের দিকে নজর দেবেন।

মীন রাশি

মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের মিশ্র সময় শুরু হবে। এই সময় শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। তবে আপনারা কোনও কাজে তেমন ভাবে সফলতা না হওয়ায় আপনি ক্রমশ হতাশ হয়ে পড়বেন। মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। সৃজনশীল কাজের জন্য আপনি বেশ নাম করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+