Sun Transit 2023: তৈরি হচ্ছে চারটি রাজযোগ, কাদের ওপর সূর্য কৃপা করবেন
জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট ৯ টি গ্রহ এবং ১২ রাশির উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে আমরা গ্রহদের রাজা বলেই জানি। সূর্য পিতা, প্রশাসন, চাকরি, সম্মানের কারক । সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে , আবার কারোর জন্য অশুভ হতে পারে। সূর্য দেবতা কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে।
সূর্য চলতি মাসে চারটি রাজযোগ তৈরি করবে। চারটি যোগ হল- বুধাদিত্য রাজযোগ, শশ মহাপুরুষ রাজযোগ, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, সমসপ্তক রাজযোগ। চারটি যোগ অত্যন্ত শুভ। কিছু রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব পড়বে। কাদের সাফল্যের সময় শুরু হবে, জানুন।

Venus Retrograde 2023: বক্রী শুক্র অঢেল সম্পত্তির মালিক করবেন এই রাশির জাতকদের
বৃষ রাশি
চার যোগের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের উপর। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। শুধু তাই নয়, দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। হঠাৎ করে নতুন সম্পত্তি কিনতে পারেন।
কন্যা রাশি
চার শুভ যোগের প্রভাব পড়বে কন্যা রাশির (virgo) ব্যক্তিদের উপর। এই সময়ে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কর্মজীবন থেকে ব্যবসায়ে সাফল্য আসবে আপনার। এসময় যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা প্রচুর নাম করতে পারবেন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির(Scorpio) ব্যক্তিদের শুভ সময় শূরু হবে। এসময়ে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। চাকরিজীবীদের জন্য বেশ ভালো সময়। পরিবারের বড় কোনও সদস্যের সাফল্যে আপনি খুশি হবেন।আপনারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সমাজের সম্মান ক্রমশ বাড়তে থাকবে। জীবনসঙ্গী পূর্ণ সহযোগিতা পাবেন আপনি। এসময় কোনও সুখবরে আপনার মন আরোও খুশি হয়ে উঠবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় শেয়ার বাজার, লটারিতে আপনি বিনিয়োগ করতে পারেন। এই সময়টি আপনাদের জন্য খুব ভালো সময়। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। শেয়ার মার্কেটের ব্যবসায় যারা যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। আর্থিক দিকে লাভ হবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications