Sun transit 2023: সূর্য গোচরে লাভের মুখ দেখবেন কারা, কারাই বা বাড়তি খরচে লাগাম দেবেন

জোতিষশাস্ত্রে (astrology) সূর্য হল প্রাণ, শক্তির উৎস, বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা। তাছাড়াও গ্রহদের রাজাও তিনি। যখন সূর্য অন্য রাশিতে গোচর করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপরেই বিশেষ প্রভাব ফেলে থাকেন। এই গ্রহ প্রায় প্রতি মাসেই ঘর পরিবর্তন করে থাকে।

১৫ জুন সন্ধ্যে ৬ টা ১৬ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন। সূর্য গ্রহ ১৭ জুলাই সকাল ৫ টা ৭ মিনিট পর্যন্ত একই রাশিতে বিরাজ করবেন। তারপর গ্রহের রাজা কর্কট রাশিতে প্রবেশ করবে। সূর্য মিথুন রাশিতে থাকার সময় কিছু রাশির ব্যক্তিদের উপর শুভ প্রভাব ফেলবেন, আবার কিছু রাশির ওপরে অশুভ প্রভাবও ফেলবেন। বারো রাশির ব্যক্তিদের ওপর কেমন প্রভাব পরতে চলেছে, দেখুন।

Image of sun

মেষ রাশি

মেষ রাশির(Aries) তৃতীয় ঘরে প্রবেশ করবে সূর্য (sun)। এসময় আপনার জীবনের সাফল্য নিশ্চিত, তবে আপনার বড় ভাইয়ের সঙ্গে আপনার মতবিরোধ লেগেই থাকবে. বাড়ির বড় কোনও সদস্যের ক্ষতি হওয়ায় আপনি মানসিকভাবে ক্রমশ ভেঙে পড়বেন। ব্যবসায়ীদের খুব ভালো সময়, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের দারুন সময় শুরু হবে। এসময় সকল কাজেই আপনারা উন্নতি লাভ করতে পারবেন। সমাজে যারা উচ্চপদস্থ ব্যক্তি রয়েছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু। আপনি আর্থিকভাবে খুব লাভবান হবেন। শুধু তাই নয় দাম্পত্য জীবনেও ভালো কিছু ঘটবে আপনার। এসময়ে আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন স্ত্রীকে নিয়ে, আপনার সঙ্গে তার সময় বেশ ভালোই কাটবে। যে সকল পরীক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।

Image of sun


মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের সূর্য ঘর পরিবর্তনের কারণে খুব একটা শুভ সময় হবে না। এসময় আপনি সকল কাজে তেমনভাবে এগিয়ে যেতে পারবেন না। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ঠিকই, তবে ব্যয় হবে তার থেকেও বেশি। তাই বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। দূরে কোথাও না যাওয়ারই পরামর্শ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।

কর্কট রাশি

কর্কট রাশির (Cancer) দ্বাদশ ঘরের অধিপতি হল সূর্য। এসময়ে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের মনের আশা পূরণ হবার সময়। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে ইনক্রিমেন্ট হতে পারে। সরকারি কর্মচারীদের চাকরির জন্য বাইরে যাত্রা করতে হতে পারে। তবে সেখান থেকে আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে । যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। সমাজে আপনার নাম, সম্মান ক্রমশ বাড়তে থাকবে।

Image of sun


সিংহ রাশি

সিংহ রাশির (leo) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় সকল কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সূর্যের অন্য রাশিতে গমনের ফলে আপনার সহস ও বীরত্ব ক্রমশ বাড়তে থাকবে। শুধু তাই নয় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। আপনি সকল কাজে লাভবান হবেন। সরকারি চাকরি যারা করছেন তারা সকল কাজে অগ্রগতি পাবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন আপনি।

কন্যা রাশি

কন্যা রাশির (virgo) ব্যক্তিদের দশম ঘরে প্রবেশ করবে সূর্য। এসময় আপনার মর্যাদা ক্রমশ বাড়তে থাকবে। সামাজিক প্রতিপত্তি খুব বাড়বে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। সূর্যের অন্য রাশিতে স্থানান্তরের কারণে আপনার জীবনের সাফল্য নিশ্চিত হবে। এসময় শরীর আপনার ভালোই থাকবে। তবে যদিও আপনাকে মাথার ব্যথায় ভুগতে হতে পারে বেশ কিছুদিন।

Image of sun

তুলা রাশি

তুলা রাশির (Libra) ব্যক্তিদের নবমঘরে প্রবেশ করবে সূর্য। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার লাভের সময়। সূর্যের অন্য রাশিতে যাত্রার কারণে আপনার ভাই বোনের সঙ্গে আপনার মধুর সম্পর্ক বজায় থাকবে। আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় এসময় বিনিয়োগ করেন সেখানে আর্থিকভাবে লাভের মুখ দেখবে আপনি।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির (Scorpio) ব্যাক্তিদের খুব শুভ শুরু হবে। এই সময় সূর্য দেবতা আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছে। এই ঘরকে আমরা বিদেশ, ভ্রমণের ঘর বলেই জানি। এই সময় আপনি বিদেশে যাত্রা করতে পারেন। বিদেশে আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। আপনার কোনও স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Image of sun


ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের এই সময়টি খুব মিশ্র যাবে। এসময় আপনি সকল কাজে সফলতা যে পাবেন তা নয়, তবে কঠিন পরিশ্রম করলে জীবনের সফলতা নিশ্চিত। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময় । তাদের আর্থিক দিকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন কোনও চুক্তিতে সই করার আগে দুবার ভাববেন। আপনার আয়ের একাধিক উৎস সামনে আসতে পারে।

মকর রাশি

সূর্য ঘর পরিবর্তন করার কারণে মকর রাশিদের (Capricorn) সাফল্যের সময় শুরু হবে। আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে সূর্য। এসময় আপনি বিদেশ যাত্রা করতে পারেন। চাকরি পরিবর্তনের কথা যারা ভাবছেন তারা চাকরি পরিবর্তন করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের। চাকরিতে নতুন অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হতে পারেন। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

কুম্ভ রাশি

সূর্য ঘর পরিবর্তন করার কারণে কুম্ভ রাশির (Aquarius) জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এই সময়ে কোন কাজেই আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে আপনারা। যে কারণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায় বিনিয়োগ না করার সম্ভাবনা রয়েছে আপনাদের।

Image of sun


মীন রাশি

মীন রাশির (Pisces) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যে কাজ করবেন সে কাজেই আপনার নানান সমস্যা বাড়তে থাকবে। জমি- জমা সংক্রান্ত নানান অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। তবে এই সময় দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে। এক কথায় পরিবেশ আপনার অনুকূলে এসময় থাকবে না। আর্থিক সঙ্কট লেগেই থাকবে আপনার জীবনে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+