সূর্যের অবস্থান পরিবর্তনের ফলে সমস্যা আসবে এইসব রাশির জীবনে, জেনে নিন রাশিফল
সূর্যের অবস্থান পরিবর্তনের ফলে সমস্যা আসবে এইসব রাশির জীবনে, জেনে নিন রাশিফল
জ্যোতিষশাস্ত্রে, সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি হিসাবে বর্ণনা করা হয়েছে। কোনও ব্যক্তির জন্মছকে সূর্যের প্রভাব শুভ থাকলে সেই জাতক জাতিকা চাকরি ও ব্যবসায় লাভ ও সম্মান পান। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যকে সম্মান, প্রতিপত্তি, সরকারি চাকরি, নেতৃত্ব, ইত্যাদির কারক হিসেবে বিবেচনা করা হয়েছে। সূর্য প্রধানত প্রতি এক মাস পর পর তাঁর রাশি পরিবর্তন করে থাকেন। আগামী ১৫ মে তারিখে সূর্য মেষ রাশি থেকে বিদায় এবং বৃষ রাশিতে যাত্রা করতে চলেছেন।

গ্রহ অবস্থান
গত ২৫শে এপ্রিল বুধ গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করেছিল। এর পরে, গত ১০মে, বুধ গ্রহ বৃষ রাশিতে বিপরীত গতিতে অবস্থান করেছে এবং গত ১৩ মে বুধ বৃষ রাশিতে অস্তমিত হয়েছে। আগামী ৩ জুন বুধ পুনরায় বৃষ রাশিতে গমন করতে চলেছে। এদিকে ১৫মে, সূর্য বৃষ রাশিতে প্রবেশ করছে। এমন পরিস্থিতিতে ১৫ মে অর্থাৎ রবিবার থেকে বুধ ও সূর্যের মিলন শুরু হতে চলেছে। বুধ-সূর্যের এই মিলনকালে বুধ তার বিপরীতমুখী অবস্থানে রয়েছে।

মেষ রাশি
সূর্যের এই অবস্থান পরিবর্তনের ফলে ভাইবোনের সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিতর্ক ও ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হবে। সেই সঙ্গে এই সময়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়তে হতে পারে জনগণকে। এছাড়াও এই সময়ের মধ্যে নিযুক্ত ব্যক্তিদের আরও চাপ এবং সমস্যার সম্মুখীন হতে হতে পারে। এই সময়ে এই রাশির ব্যক্তিদের কথাবার্তা কঠোর হতে পারে, যার কারণে পারিবারিক সম্পর্কের মধ্যে দূরত্বের সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি
বৃষ রাশির উপর সূর্যের অবস্থান পরিবর্তনের প্রভাব দেখা যাবে। এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মানসিক সমস্যার সম্ভাবনা থাকবে। এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, কারণ এই সময়ে আপনার স্বাস্থ্যও সমস্যায় ফেলতে পারে। সেই সঙ্গে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পেশাদার ব্যক্তিরা তাঁদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।

বৃশ্চিক রাশি
সূর্যের গমনের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উত্থান-পতনের সম্মুখীন হতে হতে পারে। অন্যদিকে, যাঁরা ব্যবসায় আছেন তাঁদের জন্য সময়টি অনুকূল হবে না। এই সময়ে নানা রকম ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। তাই টাকা লেনদেনের সময় অতিরিক্ত ভাবে সতর্ক থাকা খুব জরুরী। সেই সঙ্গে এই সময়টি যে কোনও রকম আর্থিক বিনিয়োগের জন্য খুব একটা অনুকূল হবে না। ব্যবসার ক্ষেত্রে যেকোনও সিদ্ধান্ত সাবধানে নেওয়া জরুরী।

মীন রাশি
এই রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে বা স্ত্রীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাড়িতে ভাইবোনের সঙ্গে বিবাদের পরিস্থিতি থাকবে। অন্যদিকে চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্মুখীন হতে হতে পারে। যাঁরা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাঁদের অপেক্ষা করাই শ্রেয়, কারণ এই সময়টা তাঁদের জন্য শুভ হবে না।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications