Grah Gochar 2024: মিলন হতে চলেছে সূর্য, মঙ্গল ও শুক্রের, ব্যবসায় থেকে কর্মক্ষেত্রে লাভ হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য, মঙ্গল ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে আমরা গ্রহের রাজপুত্র বলে মনে করি। মঙ্গল হল গ্রহের সেনাপতি। শুক্র গ্রহকে আমরা প্রেম, রোমান্সের কারক বলে জানি। দশ বছর পর সূর্য, মঙ্গল, শুক্র গ্রহের মিলন হবে।

ফেব্রুয়ারি মাসের শুরুতেই শুক্র, মঙ্গল, সূর্য গ্রহের মিলন হবে মকর রাশিতে। যার কারণে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। এই তিন গ্রহের মিলনে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। তারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। দেখুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Grah Gochar 2024

  • মকর রাশি

গ্রহের বিশেষ প্রভাব পড়বে মকর রাশির জাতক জাতিকাদের ওপরে। এসময়ে কর্মক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনার মানসিক যে অস্থিরতা ছিল তাও অনেকটা কেটে যাবে। কোনও ভুল সিদ্ধান্ত কখনোই নেবেন না। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনাদের। স্বাস্থ্য আপনাদের ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে মনের মিল থাকবে।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। সন্তানের অত্যন্ত শুভ সময়। পরিবারের সকলের সঙ্গে সদভাব বজায় রেখে থাকতে পারবেন আপনিও। তারা চাকরি থেকে ব্যবসায় সফলতা কর্মজীবনে সফলতা অর্জন করতে পারবেন। ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারবেন। এসময় আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। ব্যবসায়ের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় লটারিপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার বাড়িতে কোনও সদস্যের আগমনে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। কোনও সন্তানের শুভ খবরে আপনার মনে খুশি লেগে থাকবে।

  • বৃষ রাশি

গ্রহের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতক জাতিকাদের উপর। এসময় আপনি সব কাজ করতে পারবেন। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। কর্মরত ব্যক্তিদের কর্মক্ষেত্রে অন্যের কাজে হস্তক্ষেপ না করে তাদের কাজে মনোনিবেশ করাই ভালো হবে। অন্যথায় আপনাকে আপনার বসের ক্রোধের শিকার হতে হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে উন্নতি হওয়া সম্ভব। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সময়মতো ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে। কর্মেক্ষেত্রে যে বাধা ছিল সেই বাধা কেটে যাবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ আরও বাড়বে। দাম্পত্য জীবনের শুভ সময় শুরু হবে। শরীর আপনার ভালোই থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+