১০০ বছর পর বৃষে মিলিত হচ্ছে এই শুভ গ্রহরা, চাকরি থেকে ব্যবসায় সাফল্য আসবে কাদের

জ্যোতিষশাস্ত্রে, শুক্র, সূর্য, বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহদের শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। এই গ্রহরা যখন স্থান বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। ১০০ বছর পর সূর্য, বৃহস্পতি, শুক্র গ্রহের মিলন হবে।

গ্রহের রাজা সূর্য বৃষ রাশিতে প্রবেশ করেছে ১৪ মে। ধনসম্পত্তির অধিপতি শুক্র ১৯ মে বৃষ রাশিতে প্রবেশ করবে। আগে থেকে সেখানে উপস্থিত রয়েছে বৃহস্পতি গ্রহ। তিন শুভ গ্রহের মিলনে কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, জানুন।

astrology

  • কুম্ভ রাশি

শুভ গ্রহের বিশেষ প্রভাব পড়বে এই রাশির ব্যক্তিদের ওপর। এসময় কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন আপনি। কাজের নতুন দায়িত্ব পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য খুব শুভ সময়। আপনি ঘরে ও বাইরের সকলের সমর্থন ও সহযোগিতা পাবেন। আপনার ইচ্ছাও পূরণ হবে। পেশা ও ব্যবসায় উন্নতি ও লাভের পথ খুলবে। আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। নতুন যানবাহন, সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় যদি আপনি নতুন চাকরি পরিবর্তন করতে চান করতে পারেন। সেখান থেকে লাভ হবে আপনার। ভাগ্যের দ্বার খুলবে আপনার। এই সময়ে আপনার পরিকল্পিত কাজ সময়মতো সম্পন্ন করার জন্য আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। আটকে থাকা ব্যবসার কাজ হয়ে যাবে এই রাশির ব্যক্তিদের। এই সময় মনের গুপ্ত ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • বৃশ্চিক রাশি

শুভ গ্রহের মিলনে বৃশ্চিক রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। পেশা ও ব্যবসায় কাঙ্খিত অগ্রগতি হবে। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টা ভালো যাবে। আপনি আপনার কথাবার্তা ও স্বভাবের কারণে সম্পর্কের উন্নতি ও মজবুত করতে সফল হবেন। পরিবার সম্পর্কিত কোনোও বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। কোথাও ঘুরতে যেতে পারেন। বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এসময় অংশীদারিত্ব ব্যবসা করলে সেখান থেকে অর্থ লাভ হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+