সূর্য কবে ঘর পরিবর্তন করেছে, কাদের ওপরেই বা এই গ্রহ শুভ প্রভাব ফেলছে, দেখুন
সূর্য কবে ঘর পরিবর্তন করেছে, কাদের ওপরেই বা এই গ্রহ শুভ প্রভাব ফেলছে, দেখুন
জ্যোতিষশাস্ত্রে সূর্যের একটি বিশেষ স্থান রয়েছে। যখন সূর্য ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হবে তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত হবে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। চলতি মাসের ১৭ তারিখ ৭টা ৯ মিনিটে সূর্য তুলা রাশিতে প্রবেশ করেছে। অক্টোবর মাসের ১৮ তারিখ ৯ টা ২৪ মিনিটে শুক্র কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে। সূর্য তুলা রাশিতে দুর্বল হবে ও পাশাপাশি কেতু, শুক্র ও বুধ এই সময়ে তুলা রাশিতেই থাকবে। আর এই সময়ে তুলা রাশিতেই হবে সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্রে এটিকে খুব বিশেষ বলে মনে করা হয়। এই সময়ে কিছু ওপর সূর্যের বিশেষ পড়বে। কাদের জীবনে সাফল্যের শুরু দেখে নিন।

বৃষ রাশি
সূযের ঘর পরিবর্তনের বৃষ রাশির জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। তারা চাকরিতে পদোন্নতি করতে পারবেন। ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি
এই সময়ে সকল কাজেই আপনি সাফল্য পাবেন। জীবনে প্রতিটি কাজে এগিয়ে যেতে পারবেন। হুটহাট কোনও সিদ্ধান্ত নেবেন না। মাথা ঠান্ডা করে প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আপনি জীবনে সফলতা পাবেন। কাজের ক্ষেত্রে মনোযোগ দিন। তাহলে জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন।

কর্কট রাশি
এই রাশির ব্যক্তিদের সূর্যের ঘর পরিবর্তনের আর্থিক দিকে খুব শুভ হবে। এই সময় আপনি লটারি কাটতে পারেন, তাহলে তা মিলে যাবার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ও দাম্পত্য জীবনে আপনার সুখ থাকবে। আপনি নতুন চাকরিতে যেতে পারেন, যদিও পুরনো চাকরিতে আপনার স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরিতে গেলেও সেটিতে আপনার আর্থিক দিকে খুব শুভ হবে।

সিংহ রাশি
সূর্যের ঘর পরিবর্তনের সিংহ রাশির জাতিকাদের কর্মজীবনে খুব সাফল্য আসবে। আপনারা কর্মক্ষেত্রকে উন্নতি করতে পারবেন। স্যালারি এবং পদোন্নতি সম্ভাবনা রয়েছে ।সেই সঙ্গে আপনারা বিদেশের সম্পত্তি কিনতে পারেন, সেখানে আপনাদের আর্থিক দিকে খুব উন্নতি হবে।

কন্যা রাশি
এই রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু। এই সময় আপনাদের ব্যবসায় ভীষণ লাভ হবে। আপনি টাকা বিনিয়োগ করলে সেখানে আপনারা আর্থিক দিকে উন্নতি হবে। আপনি অংশীদারিত্ব কাজে টাকা বিনিয়োগ করতে পারেন। আর আপনার আটকে যাওয়ার কাজ হয়ে যাবে। কোথাও যদি আপনি ঋণ দিয়ে থাকেন তা পেয়ে যাবেন।

বৃশ্চিক রাশি
সূর্য ঘর পরিবর্তন করায় বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনের সাফল্যের সময় শুরু। এই সময় আপনি সকল কাজে সফলতা পাবেন। আপনি বিদেশে জমি বাড়ি কিনতে পারেন। তাছাড়া আপনি যদি গাড়ি চালান তাহলে খুব সাবধানে চালাবেন। এসব আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি
সূর্যের ঘর পরিবর্তনের ধনু রাশি জাতক-জাতিকাদের জীবনে উন্নতির সময়। শুধু এই সময় কর্মজীবন আপনার খুব সাফল্য আসবে। আপনি যেকোনোও ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন। যারা রাজনৈতিক কাজে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু। এ সময় জীবনে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। প্রত্যেকটি কাজে খুব সফলতা পাবেন।

মকর রাশি
এই সময় আপনি বাড়ি, গাড়ি কিনতে পারেন। আপনার পরিবার আপনার সহায় থাকবে। আপনি পরিবারের খুব শান্তিতে থাকতে পারবেন। দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। স্ত্রীর সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications