Sun gochar: সূর্য গোচরের কারণে মাথা ঠান্ডা রেখে চলবেন কোন কোন রাশিরা, দেখুন

Sun gochar: সূর্য গোচরের কারণে মাথা ঠান্ডা রেখে চলবেন কোন কোন রাশিরা, দেখুন

জ্যোতিষশাস্ত্রে সূর্যের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরেই প্রায় শুভ প্রভাব ফেলে সে। তবে ১৪ জানুয়ারি সূর্য ঘর পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করেছে। এই সময় কিছু রাশির জীবনে যেমন শুভ সময় শুরু প্রভাব ফেলেছে, তেমনি কিছু রাশির জীবনে অশুভও প্রভাবও ফেলেছে। এসময় তাদের জীবনে খুব সতর্ক থাকতে হবে, না হলে তারা বিপদের সম্মুখীন হতে পারেন। কোন কোন রাশির ব্যক্তিরা জীবনে অসুবিধার সম্মুখীন হবেন, দেখুন।


মিথুন রাশি

মিথুন রাশি

সূর্য মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মিথুন রাশির ব্যক্তিদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। কারণ, সূর্য এই রাশির তৃতীয় ঘরের অধিপতি। তাই তাদের সাহস আসতে আসতে কমতে থাকবে। কথাবার্তায় তাদের এই সময় নিয়ন্ত্রণ রাখা দরকার। না হলে কর্মক্ষেত্রে নানান অসুবিধা হতে পারে আপনাদের। আর্থিকভাবে তারা উন্নতি লাভ করতে পারবেন না। পরিবারের সকলের সঙ্গে সকলের অশান্তি বাঁধতে পারে। এসময় প্রতিযোগিতামূলক পরীক্ষা এড়িয়ে চলুন না, কারণ, সেখানে আপনাদের সাফল্য মিলবে না।

প্রতিকার-যদি আপনারা এই সময় সূর্যের বিশেষ কৃপা পেতে চান তাহলে কালো গরু এবং আপনার থেকে বয়সে বড় কোনও দাদার সেবা করেন, তাহলে সূর্যদেব খুশি হবে এবং আপনাকে আপনার জীবনে সাফল্য এনে দেবে।

 মকর রাশি

মকর রাশি

জ্যোতিষশাস্ত্রে অনুসারে, মকর রাশির অষ্টম ঘরের অধিপতি সূর্য। তাই সূর্য ঘর পরিবর্তন করায় মকর রাশির ব্যক্তিদের উপর কুদৃষ্টি ফেলেছে এই গ্রহ। এই সময় আপনাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। গুপ্ত রোগ বাড়তে পারে। স্বামী, স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে কখনোই আপনি সুখী হবেন না। পারিবারিক জীবনে নানান অশান্তি বাড়তে পারে। সেই সঙ্গে আর্থিক দিকেও আপনার অবনতি হবে।

প্রতিকার- যদি আপনি এই সময় সূর্যের কৃপা পেতে চান তাহলে রোজ সকালবেলা স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করুন। তবেই আপনার জীবনে সাফল্য আসবে। সমাজে সম্মান বৃদ্ধি হবে।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

সূর্য ঘর পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করায় কুম্ভ রাশি ব্যক্তিদের জীবনের নানান অসুবিধার মধ্যে ফেলেছেন। সূর্য এই রাশিদের দ্বাদশ ঘরে প্রবেশ করেছে। আর সেই ঘরেরই অধিপতি কিন্তু সূর্য। তাই এসময় আপনি সকল কাজে মাথা ঠান্ডা করে চলবেন। কারণ কর্মক্ষেত্রে আপনার সঙ্গে আপনার বসের মনোমালিন্য হতে পারে। এ সময় আপনার স্যালারি বাড়বে না। যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান, তবে সেখানেও আপনাকে খুব ধৈর্য ধরে এবং কঠিন পরিশ্রম করে দিতে হবে। কারণ, এই সাফল্য লাভ না করারই সম্ভাবনা রয়েছে। আমদানি থেকে রপ্তানি ব্যবসা বিনিয়োগ না করাই ভালো।

প্রতিকার- যদি আপনি সূর্যের বিশেষ কৃপা পেতে চান তাহলে ধর্মীয় কাজে মন দিন। দারিদ্র ব্যক্তিদের সামর্থ্য মতন কিছু দান করুন। তবেই সূর্যদেবের বিশেষ কৃপা পাবেন এবং জীবনের সাফল্য অর্জন করতে পারবেন। সেই সঙ্গে আর্থিক দিকেও আপনি উন্নতি লাভ করতে পারবেন এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+