সূর্যের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যের দ্বার খুলবে এই রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। সূর্য প্রতিমাসেই প্রায় নক্ষত্র পরিবর্তন করে। তখন এই গ্রহ ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে বারো রাশির ব্যক্তিদের উপর।

জানুয়ারি মাসের ২৪ তারিখ সকাল ৮ টা ১০ মিনিটে শ্রবণা নক্ষত্রের প্রবেশ করবে সূর্য। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই রাশিতেই থাকবে এই গ্রহ। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Surya Nakshatra Gochar 2024

  • মেষ রাশি

সূর্য নক্ষত্র পরিবর্তন করায় মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। এসময় কাজের জন্য আপনার প্রশংসা সকলেই করবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। সকল কাজে এগিয়ে যেতে পারবেন।

  • তুলা রাশি

সূর্য নক্ষত্র পরিবর্তন করায় তুলা রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই সফলতা আসবে আপনার । নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। তবে এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। চাকরিজীবীরা তাদের পূর্বের পরিশ্রমের শুভ ফল পেতে পারেন। সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন। এসময় কাজের দিকে একটু ফোকাস রাখার চেষ্টা করবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তবেই জীবনে আপনার সফলতা আসবে। এসময় সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। আপনার চাকরিতে পদোন্নতি হতে পারে।

  • ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। তাছাড়া আপনি যদি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করেন তাহলেও আপনার জীবনে সফলতা নিশ্চিত। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুব শুভ সময়। এসময় তাদের পড়াশোনার জন্য বাইরে যেতে হতে পারে। যারা অবিবাহিত করেছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। এই সময়ে বিদেশে ঘুরতে যেতে পারেন। আপনার মনের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+