কর্কট রাশিতে শুরু হচ্ছে সূর্য গোচর, বাড়তি খরচে লাগাম দিন এই রাশির ব্যক্তিরা

কর্কট রাশিতে শুরু হচ্ছে সূর্য গোচর, বাড়তি খরচে লাগাম দিন এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি গ্রহ যখন তাদের ঘর পরিবর্তন করে তখন ১২ রাশিকেই বিশেষভাবে প্রবাহিত করে সেই গ্রহ। কোন রাশিকে ইতিবাচক ফল দেয় আবার কোনও রাশিকে নেতিবাচক ফল দিয়ে থাকে। চলতি মাসেই গ্রহের রাজা সূর্য কর্কট রাশিতে প্রবেশ করেছে। ৩০ দিন গ্রহের রাজা কর্কট রাশিতে থাকবে। সূর্য যে ঘর পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করেছে, এই সময় তিন রাশির খুব সাবধানে থাকা দরকার কারণ তাদের জীবনে উত্থান পতন লেগে থাকবে। এরা জীবনে সকল কাজের সাফল্য পাবেন না এই সময়। জেনে নিন কোন কোন রাশির খুব সাবধানে থাকা দরকার।

মেষ রাশি

মেষ রাশি

সূর্যের ঘর পরিবর্তন করার জন্য মেষ রাশির ব্যক্তিদের জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারেন। তাদের জীবনে উত্থান পতন লেগে থাকবে। সূর্য দেবতা চতুর্থ ঘরে অবস্থান করছে মেষ রাশির। যাকে মা এবং সুখের ঘর বলেই বিবেচনা করা হয়। তাই এই সময়ে মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। তবে মায়ের পূর্ন সমর্থন আপনি এই সময় পাবেন। এইসময় আপনি আপনি কর্মক্ষেত্রে সহকর্মীদের বিশেষ সাহায্য পাবেন না। কাজের দিকে নজর দিন। এই সময় শুভ কাজে এড়িয়ে চলার চেষ্টা করুন। না হলে কাজে আপনি সাফল্য পাবেন না।

 সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জাতক জাতিকাদের দ্বাদশঘরে অবস্থান করছে সূর্য। তাই এই সময় খুব সতর্ক থাকতে হবে আপনাদের। এই সময় আপনাদের বাড়তি খরচ বাড়তে থাকবে। তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন না, কীভাবে আপনাদের এত খরচ বাড়ছে। তবুও খরচে লাগাম দেওয়ার চেষ্টা করবেন। এই সময় বাসি বা বাইরের খাবার খাবেন না। যারা ব্যবসাক্ষেত্ত্রে যুক্ত তারা আর্থিক দিকে সহায়তা পাবেন না। নতুন ব্যবসায় বিনিয়োগ করবেন না। আপনাদের টাকায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। কোনও কাজে ততটা সাফল্য পাবেন না। তাই এ সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের ষষ্ঠ ঘরে অবস্থান করছে সূর্য। যাকে শত্রু ও রোগের ঘর বলা হয়। তাই এই সময় আপনাদের রোগ লেগেই থাকবে। যার জন্য আপনাদের নানান সমস্যায় পড়তে হতে পারে। স্বাস্থ্যের দিকে যত্ন নিন। পেট ও বুক সংক্রান্ত নানান সমস্যা হতে পারে। তাই শরীর খারাপ হলেই ডাক্তারের পরামর্শ নিন। সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করুন, না হলে দুর্ঘটনা সম্ভাবনা রয়েছে। অপরদিকে শনি দেবতা আপনাদের অষ্টম ঘরে অবস্থান করছে। সূর্য ও শনির মধ্যে শুভ সম্পর্ক নেই, তাই এই সময়ে আপনাদের জীবনের ওপর অনেক প্রভাব পড়তে পারে। উত্থানপন লেগেই থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+