সূর্য গোচরে ব্যবসা থেকে কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলবেন এই রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজা হল সূর্য। প্রায় প্রতি মাসেই সূর্য তার অবস্থান বদলায়। ১৩ এপ্রিল রাত ৯ টা ১৫ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করেছে সূর্য। ১৩ মে পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। তাদের অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।
মেষ রাশি
সূর্যের অন্য রাশিতে গমন করার কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক সংকট হতে পারে। এসময় কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। শরীর খারাপ হতে পারে। আটকে থাকা কাজগুলি আরোও দেরিতে হবে। এসময় আপনার পরিবারের সঙ্গে আপনার অশান্তির পরিবেশ লেগে থাকবে।

ছবি সৌজন্য- পিক্সেলস
সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু হবে। আপনার পিতা-মাতার শরীরের দিকে আপনার যত্ন নিতে হবে। অফিসে আপনার শত্রুরা আপনার ক্ষতি করার জন্য মুখিয়ে থাকবেন। তাছাড়া কর্মক্ষেত্রে আপনার নানান ক্ষতি হতে পারে। ব্যবসায় অর্থহানি হওয়া সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আপনার সিনিয়র ও জুনিয়রদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার কারণে আপনি কিছুটা দুঃখিত হবেন। এমনকি স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টিকে আপনার জন্য খুব একটা শুভ বলা যাবে না। এসময় মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবেন। এসময় মানসিক চাপ থাকবে। শরীর খারাপ হতে পারে। কোমর থেকে পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এসময় কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের ওপর সূর্যের অশুভ প্রভাব পড়বে। তাই আপনাকে খুব সতর্ক হয়ে সব কাজ করতে হবে। মানসিক চাপ বাড়বে। পারিবারিক জীবনে খুব অশান্তি হবে। দাম্পত্য জীবনেও আপনার অশান্তি লেগে থাকবে। স্ত্রীর সঙ্গে অশান্তি হওয়ার কারণে আপনার মন খুবই ভারাক্রান্ত থাকবে। ব্যবসায় অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি
সূর্যের অন্য রাশিতে গমনের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। শরীর খারাপ হতে পারে। এসময় বিরোধীরা আপনার ক্ষতি করার চেষ্টা করবেন। তবে পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications