মেষে মিলন হবে শুক্র ও সূর্যের, নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা কাদের রয়েছে?

জ্যোতিষশাস্ত্রে শুভ গ্রহের মধ্যেই ধরা হয় সূর্য ও শুক্র গ্রহকে। ১৩ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য গ্রহ। ১৮ মাস পর শুক্র ২৪ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে। মেষ রাশিতে সূর্য ও শুক্র গ্রহের মিলন হবে। এসময় তারা তৈরি করবে শুক্রাদিত্য রাজযোগ। এই দুই গ্রহের মিলনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আপনার রাশির সপ্তম ঘরে প্রবেশ করবে এই গ্রহরা। এসময় আপনার আর্থিক দিকে লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এসময় যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো সময়। আর্থিক দিকে লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা।

Sun and Venus Conjunction

ছবি সৌজন্য- Pexels

সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। তাছাড়া আপনার আর্থিক দিকে খুব ভালো থাকবে। চাকরিতে পদোন্নতি হবে। আপনার ধর্মীয় কোনও শুভ অনুষ্ঠানে ব্যয় করতে পারেন। এই সময় বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে আপনার। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভবনা রয়েছে। আয়ের বাড়তি উৎস খুঁজে পাবেন। আপনার আটকে থাকা অমীমাংসিত কাজ শেষ হলে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। প্রিয়জনের আগমনে বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে। বাজারে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে। যারা গবেষণার সঙ্গে যুক্ত তারা বিদেশে যেতে পারেন। সেখানে তাদের অনেক নাম, যশ, খ্যাতি অর্জন করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা নিশ্চিত।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। এসময় আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। চাকরি জীবনে আপনি খুব সফলতা অর্জন করতে পারবেন। আপনার মানুষের ইচ্ছা পূরণ হবে। এসময়ে পিতা মাতার সঙ্গে যে অশান্তি আপনার লেগেছিল সেই অশান্তি অনেকটাই কমবে। দাম্পত্য জীবনে আপনি সুখে থাকতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। আপনি আপনার পরিকল্পিত কাজে কাঙ্ক্ষিত সাফল্য দেখতে পাবেন। চাকরিজীবীদের আয়ের বাড়তি উৎস থাকবে। সঞ্চিত সম্পদ বৃদ্ধি হবে। যারা অংশীদারিত্ব ব্যবসা করেন তাদের জন্য এটি একটি খুব শুভ সময়। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকার কারণে মানসিক চাপও কমবে। যারা প্রেম জীবনে যুক্ত তাদের জীবনেও খুব ভালো সময় শুরু হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+