মার্চে কুম্ভে মিলন হবে সূর্য ও শুক্রের, নতুন গাড়ি কেনার সম্ভাবনা কাদের রয়েছে

জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে আমরা গ্রহদের রাজা বলেই জানি। সূর্য যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। শুক্র হল ধনসম্পদ, বিলাসিতা, ব্যবসার কারক। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ৭ মার্চ শুক্র গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে।

মার্চ মাসে কুম্ভ রাশিতে সূর্য ও শুক্র গ্রহের মিলনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। তারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। জানুন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Sun and Venus Yuti

  • কুম্ভ রাশি

সূর্য ও শুক্রের মহামিলনের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সূর্য দেবতার বিশেষ প্রভাব পড়বে আপনার উপর। তাই সমাজে সম্মান, সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে আপনার। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের পরিবারের সকলের সঙ্গে আপনার শুভ সম্পর্ক লেগে থাকবে। চাকরি থেকে ব্যবসায় মিলবে সফলতাও। এসময় প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন আপনারা।

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনাদের আয় আরোও ভালো হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখের মুখ দেখবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। খুব সহজেই সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতিকারা। শুধু তাই নয়, শরীর আপনার খুব ভালোই যাবে। লটারি কাটতে পারেন, অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। স্ত্রীর সঙ্গে যে মতবিরোধ ছিল তা কেটে গিয়ে আপনি সুখে থাকতে পারবেন।

  • বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিদের মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক জাতিকারা। এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। আইনি সমস্যা থেকে বের হতে পারবেন। কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন আপনি। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। তাছাড়া আপনার গাড়ি, বাড়ি কেনার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন খুব দ্রুতই পূরণ হতে চলেছে। তবে এসময়ে নিজেকে শান্ত রেখে সকল কাজ করার চেষ্টা করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+