সূর্য ও বক্রী বুধের গোচর ধনুতে, দেখে নিন এই রাশিদের ওপর কেমন প্রভাব পড়বে
গ্রহের রাশি পরিবর্তনের হিসাবে বছরের শেষ মাস ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। এইমাসে সূর্যদেবের গোচরের ফলে ধনু সংক্রান্তি হতে চলেছে। অন্যদিকে, সূর্যদেব একই রাশিতে বক্রী বুধের সঙ্গে মিলিত হবেন। জ্যোতিষ শাস্ত্র মতে, ১৬ ডিসেম্বর সূর্যদেব ধনু রাশিতে প্রবেশ করেছে এবং বক্রী বুধ ৩১ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে। বক্রী বুধ ও সূর্যের ধনু রাশিতে মিলনের ফলে অনেক রাশির জাতকদের লাভ আবার অনেক রাশির জাতকদের প্রতিকূল সময়ের সম্মুখান হতে হবে। আসুন জেনে নিই এই দুই গ্রহের একই রাশিতে মিলন কোন রাশির জাতকদের ওপর কেমন প্রভাব ফেলবে।

মেষ রাশি
এই রাশির জাতকদের সূর্যের ধনু রাশিতে প্রবেশ করতেই ভালো সময় শুরু হয়ে গিয়েছে। প্রেমের সম্পর্কে থাকা জাতকদের বিয়ের যোগ তৈরি হবে। অন্যদিকে বক্রী বুধ জাতকদের কিছু সমস্যার সম্মুখীন করাবে। ব্যবসায় চ্যালেঞ্জের সামনা সামনি হতে হবে। বিভিন্ন সম্পর্কে তিক্ততা আসতে পারে।

বৃষ রাশি
সূর্য ও বক্রী বুধ দেবের ধনু রাশিতে মিলন এই রাশির জাতকদের প্রতিকূল সময় দিতে পারে। জাতকদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখিন হতে হবে। যদিও সূর্যদেবের জন্য এই রাশির জাতকদের ধনলাভ হতে পারে।

কর্কট রাশি
সূর্যদেবের ধনু রাশিতে গোচরের ফলে আর্থিক লোকসান হতে পারে এই রাশিতে। পরিবারে ঝগড়া-অশান্তি হতে পারে। অন্যদিকে, বক্রী বুধ দেবের গোচরের ফলে জাতকদের পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। ব্যক্তিগত জীবন ভালো যাবে।

ধনু রাশি
এই রাশিতে সূর্য দেবের গোচর ঘটবে, এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের সম্মান বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে সময় আপনার পক্ষে অনুকূল থাকবে এবং আপনি কর্মক্ষেত্রে সিনিয়ারদের সমর্থন পেতে পারেন। ব্যবসায় সাফল্যের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, ধনু রাশিতে বক্রী বুধের কারণে, জাতকরা তাঁদের কর্মজীবনে অগ্রগতি পেতে পারেন। এই সময়ে আপনি নতুন কিছু শিখতে পারেন। আপনার স্বাস্থ্যও ভালো থাকতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications