বারো বছর পর সূর্য ও বৃহস্পতি গ্রহের মিলনে ব্যবসায় লাভের মুখ দেখবেন কোন রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য ও বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতি গ্রহকে আমরা গুরু গ্রহ বলেই জানি। সূর্য গ্রহকে গ্রহদের রাজা বলে মনে করি আমরা। এই দুই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয়, তখন বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সূর্য হল সমান, সম্মান, পিতা, আত্মবিশ্বাসের কারক। বৃহস্পতি হল জ্ঞান, শিক্ষা, গুরু গ্রহের কারক।
মার্চ মাসের শুরুতে মেষ রাশিতে ১২ বছর পর সূর্য ও বৃহস্পতি গ্রহের মিলন হতে চলেছে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। তারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- তুলা রাশি
সূর্য ও বৃহস্পতির মিলনে তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। শিক্ষার্থীদের জন্য খুব শুভ সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনারা। তাছাড়া আপনারা পরিশ্রমের পূর্ণ ফলও পাবেন।
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা। তাছাড়া আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন আপনারা। ব্যক্তিত্বের বিকাশ ক্রমশ বাড়তে থাকবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকায় আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। বাড়তে থাকবে আত্মবিশ্বাস। তাই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।
- কর্কট রাশি
বৃহস্পতি ও সূর্যের মিলনের কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব শুভ সময় শুরু হবে। কর্ম থেকে ব্যবসায় আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন। ব্যবসায় খুব শুভ সময় শুরু হবে। তাছাড়া যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিত যারা রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা বিবাহিত জীবনে যুক্ত তারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি। নয়া সম্পত্তির মালিক হবেন আপনিও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications