সূর্য ও বৃহস্পতির মিলনের কারণে কোন রাশির ব্যক্তিদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে, জানেন

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই গুরুত্ব রয়েছে, গ্রহরা ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কখনও ইতিবাচক হতে পারে আবার কখনও নেতিবাচক হতে পারে। বৃহস্পতিকে আমরা দেবগুরু বলেই জানি। এপ্রিল মাসের ১৪ তারিখ মেষ রাশিতে প্রবেশ করেছে বৃহস্পতি গ্রহ, সেখানে সে থাকবে ১৫ মে পর্যন্ত। এসময়ে সেখানে উপস্থিত রয়েছে সূর্য।


কোন রাশিতে মিলিত হচ্ছে এই দুই গ্রহ

কোন রাশিতে মিলিত হচ্ছে এই দুই গ্রহ

১২ বছর পর মেষ রাশিতে মিলিত হতে চলেছে সূর্য ও গুরু গ্রহ। এই সময়ে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি

মেষ রাশি

সূর্য ও বৃহস্পতি মেষ রাশিতে মিলিত হওয়ার কারণে এই রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। তাদের জীবনে সাফল্যের সময় শুরু। আর্থিকভাবে তারা খুব লাভ করতে পারবেন। তারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। কাজে সম্মান বাড়বে। চাকরি, ব্যবসায় অগ্রগতি হবে। বড় কোনও কাজে সাফল্য অর্জন করতে পারবেন। তারা সকল কাজে জীবনে এগিয়ে যেতে পারবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

সূর্য ও বৃহস্পতির কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ করতে পারবেন। চাকরিতে প্রোমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় আয় বাড়বে। আপনারা সকল কাজে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের।

কর্কট রাশি

কর্কট রাশি

সূর্য ও বৃহস্পতি মিলন হওয়ার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। শুধু তাই নয় চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন আপনি। অর্থনৈতিক অবস্থা ভালোই হবে। দাম্পত্য জীবনের সুখের সময় শুরু হবে আপনার।

সিংহ রাশি

সিংহ রাশি

সূর্য ও বৃহস্পতির কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এসময়ে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। যে ইচ্ছা এত দিন ছিল সেই ইচ্ছা পূরণ হওয়ার সময়। কাজে অগ্রগতি বাড়বে। আয় ক্রমশ বাড়তে থাকবে। শুভ সময় শুরু হবে আপনার। যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে আপনার।

 মীন রাশি

মীন রাশি

সূর্য ও গুরু গ্রহ মিলিত হওয়ার কারণে মীন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। সকল কাজেই আপনি উন্নতি লাভ করতে পারবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রতিটি কাজ করার চেষ্টা করুন, তবেই জীবনে সফলতা পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

ছবি সৌ:পিক্সেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+