Sukhra Gochar: জুলাইয়ে মহাগোচর করতে চলেছে শুক্র, কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে?
সিংহ রাশিতে ৭ জুলাই ভোরে গোচর করবে শুক্র গ্রহ (Sukhra Gochar)। আগামী ২৩ জুলাই ভোরে শুক্র গ্রহ সিংহ রাশিতে বক্রী হবে। এবং আগামী ৭ অগাস্ট রাতে বক্রী হয়ে ফের কর্কট রাশিতে গোচর করবে। এরপরে কর্কট রাশিতেই আগামী সেপ্টেম্বর ভোরে শুক্র গ্রহ মার্গী হবে। এরপর ফের ২ অক্টোবর সিংহ রাশিতে গোচর করবে শুক্র গ্রহ (Venus Transit)।
শুক্র গ্রহকে বৈভব, সম্পত্তি বিলাসিতা, জাগতিক সুখ ও ঐশ্বর্যের প্রতীক হিসেবে দেখা হয়। ফলে যখন শুক্র গোচর করে, তখন সেই স্থানে থাকা সমস্ত রাশির জাতক-জাতিকাদের উপরে শুভ-অশুভ দুই ধরনের প্রভাবই পড়তে পারে। আগামী ৭ জুলাই শুক্র গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে। ফলে এই সময় তিন রাশির জাতক-জাতিকাদের জন্য উন্নতির যোগ রয়েছে।

কুম্ভ রাশি
সিংহ রাশিতে শুক্র গ্রহের গোচরের ফলে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বিবাহিত জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। যদি কেউ তাঁর জীবনসঙ্গী অথবা সঙ্গিনীর নামে ব্যবসা শুরু করেন, তাহলে তাতে দারুণ উন্নতি হবে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও সময়টি অনুকূল। চাকুরীজীবীদের ক্ষেত্রে পরিশ্রমের ফল অবশেষে মিলতে পারে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য এই গোচর শুভ ফল প্রদান করবে। আপনার কথায় এবং ব্যবহারে মানুষ আকৃষ্ট হবেন। এই রাশির জাতক-জাতিকাদের আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ রয়েছে। অর্থ রোজগারের দিক থেকেও এই সময়টি কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল। আপনারা পরিশ্রমের ফল পেতে পারেন। রোজগারের একাধিক পথ খুলতে পারে। এই রাশির জাতক-জাতিকারা লম্বা সময়ের বিনিয়োগের ক্ষেত্রেও এগোতে পারেন, কারণ সময়টি তাদের অনুকূল।

মেষ রাশি
সিংহ রাশিতে শুক্র গোচর করার ফলে মেষ রাশির জাতক-জাতিকারা যারা আর্কিটেকচার, ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজাইনিং অথবা এই ধরনের কাজের সঙ্গে জড়িত, তাঁরা বিশেষ লাভবান হবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিকভাবে লাভ হবে। চাকরির ক্ষেত্রে কিছু পরিস্থিতির পরিবর্তন হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও উন্নতির অবকাশ রয়েছে। যারা পড়াশোনা করছেন, তাঁদের ক্ষেত্রে শিক্ষায় ইতিবাচক পরিণামের সম্ভাবনা রয়েছে। পুরনো কিছু সমস্যা থাকলে সেটাও দূর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্বাস্থ্য উন্নতির পথেই থাকবে।

ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা ধর্ম এবং আধ্যাত্ম্য নিয়ে চর্চা করেন, তাঁদের জন্য আগামী সময় অত্যন্ত অনুকূল। এই বিষয়ে আপনার চর্চায় সফলতা পাবেন, সমাজে আপনার সম্মান বাড়বে। বিভিন্ন ক্ষেত্র থেকে আর্থিকভাবেও লাভবান হতে পারেন। ব্যবসার কারণে যাতায়াত আপনাকে বিশেষ সুবিধা দেবে। এই রাশির জাতক-জাতিকাদের নতুন অনেক কিছু শেখার অবকাশ তৈরি হতে পারে।












Click it and Unblock the Notifications