মঙ্গল গোচরের কারণে সাফল্যের সময় শুরু কোন কোন রাশির
মঙ্গল গোচরের কারণে সাফল্যের সময় শুরু কোন কোন রাশির
প্রতিটি গ্রহ যখন তার ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ওপর বিশেষভাবে প্রভাব ফেলে সে। জীবনে শুভ সময়। ১০ অগাস্ট মঙ্গল গ্রহটি বৃষ রাশিতে প্রবেশ করেছে। আগামী ২৫ দিনে এই রাশিতে থাকবে সে, মানে ১০ অক্টোবর পর্যন্ত। এই সময়ে কিছু রাশির জীবনে খুব সাফল্যের সময় আসবে। জেনে নিন সেই রাশিগুলো কী কী।

বৃষ রাশি
এই রাশির ব্যক্তিদের মঙ্গল গ্রহের কারণে এর খুব শুভ সময়। এই সময়ে এদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ করতে পারবে। আপনি নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন ।এই সময় তারা অংশীদারিত্ব কাজে টাকা খরচ করতে পারে। কর্মক্ষেত্রে তাদের সাফল্যের সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য খুব ভালো সময়। এই সময় আপনাদের তা মিলে যাবার সম্ভাবনা রয়েছে। ভাগ্য আপনার সহায় থাকবে।চর্মরোগে আক্রান্ত হতে পারেন আপনারা। কর্মক্ষেত্রে এই কারণে নানান ক্ষতি হতে পারে। কঠোর পরিশ্রম করলে তবেই আপনি জীবনে সাফল্য পাবেন। বিতর্ক এড়িয়ে চলুন। এই সময়ে আপনি তর্কে জড়িয়ে পড়লে আপনাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। সেখান থেকে আপনার আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি
আপনি যে কাজেই হাত দেবেন সে কাজেই সাফল্য পাবেন। চাকরিতে সহযোগিতা পাবেন। আপনি নতুন চাকরির পথ খুঁজে পাবেন। নতুন আয়ের উৎস তৈরি করতে পারবেন। জীবনসঙ্গিনী সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন।নতুন সম্পদ কিনতে পারেন। কোথাও যদি আইনি সংক্রান্ত ঝামেলায় জড়ান, সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। শরীর খারাপ হলেই ডাক্তারের পরামর্শ নিন। সাবধানে থাকবেন। বা বাসি বা বাইরের জিনিস খাবেন না। এ সময় আপনি বাইরের খাবার এড়িয়ে চলুন। না হলে তার স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব পড়বে।যদি কেউ গাড়ি চালান তাহলে সে অবশ্যই খুব সতর্কভাবে গাড়ি চালাবেন। নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ এই সময় আপনার শরীর খারাপ হবার সময়। যেখানে আপনি খুব অসুবিধায় পড়তে পারেন। এই সময় কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। সব থেকে ভালো সময় এটি। এই সময় শুভ কাজ শেষ করার চেষ্টা করুন আপনি। জীবনে এগোনোর সময়।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। এরা অধৈর্য হয়ে পড়বে না, আয় বাড়বে। ব্যবসায়ীদের সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনার সন্তানের লেখাপড়ার বিষয়ে নজর দিন, সে অত্যন্ত ভালো ফল করবে পরীক্ষায়। আপনি অংশীদারিত্ব কাজে নিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে বানিয়ে থাকার চেষ্টা করুন। তাহলে পরিবারের সদস্যদের আপনি সহযোগিতা পাবেন। এই সময় তাদের মানসিক চাপ থেকে দ্বারা মুক্তি পাবেন। চাকরি ব্যবসারক্ষেত্রে পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আপনি বিদেশের সম্পত্তি কিনতে পারেন। সন্তানদের জন্য চিন্তা করতে হবে না ,তারা অবশ্যই এগিয়ে যাবে। তবে তাদের পড়াশোনার দিকে একটু বিশেষ নজর দিন। বাবা-মায়ের সহযোগিতা পাবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন। প্রত্যেকটি কাজে সফলতা মিলবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications